Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘শরীরে মাতৃত্বের দাগ বড়ই অহংকার’, খোলা চিঠি স্বস্তিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ আন্তর্জাতিক মাতৃদিবস। সুতরাং আজ সব মায়েদের দিন। সোশ্যাল মিডিয়ায় ভিড় জমেছে মায়েদের নিয়ে সন্তানদের একাধিক পোস্ট। যেখানে বাকি নেই সেলিব্রিটিরাও। কেউ শেয়ার করছেন, মা দের নিয়ে আলাদা কোনো দিন নেই, আবার কেউ, মায়েদের সঙ্গে তাঁদের খুনসুঁটির ভিডিও বা ছবি পোস্ট করছেন।

এই নিয়েই আজ সোশ্যাল মিডিয়া ভরপুর। অভিনেত্রীরাও মা এবং শাশুড়ি দুজনের সঙ্গেই ছবি দিয়ে শুভ মাতৃ দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদেরকে। আর যাঁরা সদ্য মা হয়েছেন তাঁরাও নতুন মা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এ সবের থেকে খানিকটা উল্টো পথে হাঁটলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যদিও এই প্রথম নয়, বরাবরই তাঁর চাঁচাছোলা কথাবার্তা সমাজের কাছে অনুপ্রেরণা হয়ে থেকে যায়। মা ও মেয়ের ছবি নয়, বরং স্বস্তিকার বার্তা সেই সব মায়েদের নিয়ে যাঁরা, সন্তান জন্মের পরে গায়ে স্ট্রেচ মার্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বা মা হওয়ার পরেও নিখুঁত শরীর হতে হবে, এই নিয়ে কোনও মাথা ঘামান নি।

 

বরং এই স্ট্রেচ মার্ক নিয়েই মাতৃত্বের স্বাদ নিয়েছেন। তাই অভিনেত্রী সেই সকল মায়েদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, অভিনেত্রী পৃথিবীর সেই সকল বাবাদেরও শুভেচ্ছা জানিয়েছেন, যাঁরা সন্তানকে বাবা-মায়ের দুই স্নেহ দিয়ে বড় করেছেন। এমনকী তিনি পেট পেরেন্টদেরও ভালোবাসা জানাতে বাদ দেননি। যারা পোষ্যদের সন্তানের মতন প্রতিপালন করছেন। এদিন তিনি দুটি ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে। যেখানে দেখা যাচ্ছে, কোনও এক মায়ের ছবি এবং মাতৃত্বকালীন স্ট্রেচ মার্কের ছবি।

যে দাগ জুড়ে লুকিয়ে রয়েছে মা হওয়ার কষ্ট, অনুভূতি। আর এই ছবির সঙ্গে নায়িকা নিজের মিলও খুঁজে পেয়েছেন। তিনি ছবি দুটি পোস্ট করে লিখেছেন, “এক শিশুকে আমি আমার মধ্যে লালন করেছি। সেই শিশু আমার বুকের উপর ঘুমিয়েছে। আমার শরীর নিখুঁত নয়। তাতেও দাগ রয়েছে মাতৃত্বের। কিন্তু যখনই আমি আয়নার মধ্যে তাকাই, আমি এক মাকে দেখতে পাই। এর চেয়ে বড় আশীর্বাদ আর কি হতে পারে?” ছোটবেলা থেকেই এক সন্তানের দায়িত্ব একা পালন করে চলেছেন নায়িকা। মেয়েকে সামলাচ্ছেন, সঙ্গে কেরিয়ারও। তাই তাঁর শরীরে মাতৃত্বের ক্ষত নিয়ে কোনও ছুঁৎমার্গ নেই। বরং মাতৃত্বের মধ্যে দিয়েই আনন্দ খুঁজে পান তিনি।

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত