বিরল রোগে আক্রান্ত বরুন ধাওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ সম্প্রতি বিরল রোগে আক্রান্ত হয়েছেন দক্ষিনী ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা প্রভু। তাঁকে নিয়ে অনুরাগীদের উদ্বেগের মধ্যেই আবারও খারাপ খবর বিনোদন জগতে। বিরল রোগে আক্রান্ত বলিউড (Bollywood) অভিনেতা (Actor) বরুণ ধাওয়ান (Varun Dhawan)। সংবাদমাধ্যমকে নিজেই সেই কথা জানিয়েছেন অভিনেতা। তাঁর অসুখের নাম ‘ভেস্টিবুলার হাইপোফাংশন’ (Vestibular Hypofunction)। অসুস্থতার কারনে তাঁকে বিরতিও নিতে হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা। আসন্ন সিনেমা ‘বেদিয়া’র প্রচারে এই মুহূর্তে ব্যস্ত অভিনেতা। এই সুত্রেই মুম্বইতে একটি ইভেন্টে অংশ নিয়ে নিজের অসুস্থতার কথা জানান বরুণ ধাওয়ান। যুগ যুগ জিও ছবির প্রচারের সময় থেকেই এই রোগে আক্রান্ত হন বলে জানিয়েছেন অভিনেতা।

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে বরুণ জানান, “আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটাকে বলে ‘ভেস্টিবুলার হাইপোফাংশন’। মূলত এই রোগে আমাদের শরীরের ব্যালেন্স বজায় রাখতে সমস্যা হয়। তার মধ্যেই আমি মারাত্মক পরিশ্রম করে ফেলেছি”। অভিনেতা আরও বলেন, “করোনা পরবর্তী সময়ে মানুষ আরও বেশি পরিশ্রম করছে। যেই মুহূর্ত থেকে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে সেই মুহূর্ত থেকে সবাই আবার ইঁদুর দৌড়ে সামিল হয়ে পড়েছে”।  বেসরকারি সংবাদমাধ্যমকে বরুণ বলেন, “সত্যি বলতে আমি নিজেও যুগ যুগ জিও-র জন্য এতটাই পরিশ্রম করেছি, যে আমার মনে হচ্ছিল যেন কোনও নির্বাচনী প্রচার চালাচ্ছি আমি। সত্যি, নিজের উপর বড্ড চাপ দিয়ে ফেলেছিলাম”। কিন্তু এখন কাজের চাপ কমিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা। তিনি বলেছেন, “এখন কাজ অনেক কমিয়ে দিয়েছি”।

উল্লেখ্য ভেস্টিবুলার হাইপোফাংশনে আক্রান্ত হলে শরীরের ভারসাম্য বজায় রাখা সমস্যা হয়। এই রোগে আক্রান্ত হলে মানব দেহের যে সকল স্নায়ু শরীরের ভারসাম্য রক্ষা করে তা মস্তিস্কে ভুল বার্তা পাঠায়। এর ফলে আমাদের শরীরের ভারসাম্য যেকোনো সময়ে হারিয়ে যেতে পারে।   

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ