ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র দেড় বছরের মাথাতেই ভেঙে গেল দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রি‍ৎজকের রেকর্ড। আর কেউ নন, ওই রেকর্ড ভাঙলেন ব্রি‍ৎজকের স্বদেশীয় জর্ডান হারমান। বুধবার (৯ সেপ্টেম্বর) নামিবিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে প্রথম একদিনের ম্যাচ খেলতে নেমে ১২৬ বলে ১৫০ রানের এক দুরন্ত ইনিংস খেলেছেন ২৪ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান ওপেনার। তাঁর ইনিংস সাজানো ছিল ১৭টি চার ও তিনটি ছক্কায়।

উইন্ডহুকে আজ নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। শুরুটা অবশ্য খুব ভাল হয়নি প্রোটিয়াদের। সপ্তম ওভারেই সাজঘরে ফিরে যান ইস্টারহুইজেন। এরপর অভিষেক ম্যাচ খেলা হারমান আর ডি জর্জি মিলে নামিবিয়ার বোলিং ধ্বংস করে দেন। দুজনে মিলে ১৬৬ বলে ১৯০ রান যোগ করেন। ধীরস্থির ভাবে খেলে ৯৩ বলে প্রথম শতরান পূরণ করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। দলের স্কোর যখন ২১৭, তখন সাজঘরে ফেরেন ডি জর্জি (৮৪ বলে ৭২ রান)। এর পর ডেভাল্ড ব্রেভিসকে সঙ্গে নিয়ে আরও ৫৯ রান যোগ করেন হারমান। শেষ পর্যন্ত আউট হন ১২৬ বলে ১৫০ রান করে। লিস্ট ‘এ’ ক্রিকেটে হারমানের এটি পঞ্চম সেঞ্চুরি। তরুণ ওপেনার চওড়া ব্যাটে ভর করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।

একদিনের ম্যাচে অভিষেকে সবচেয়ে বেশি রান তোলার প্রথম রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের। ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৩৬ বলে ১৪৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান। সাড়ে চার দশকের বেশি সেই রেকর্ড অক্ষত ছিল। গত বছরের ১০ ফেব্রুয়ারি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৪৮ বলে ঠিক ১৫০ রানের এক ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্রি‍ৎজকে। এদিন সেই রেকর্ডে ভাগ বসালেন জর্ডান হারমান।

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…