কলকাতার পাশেই ‘হলিউড হিলস’! ভোরের এই দৃশ্য দেখলে চোখ ফেরাতে পারবেন না

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরের ব্যস্ততা, যানজট আর প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে দু’দিনের জন্য পালিয়ে যেতে কে না চায়! কিন্তু পাহাড় মানেই দূরের কোনও পর্যটনকেন্দ্র, এই ধারণা এবার বদলে ফেলুন। কারণ কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, প্রতিবেশী ওড়িশার কেওনঝড়েই লুকিয়ে রয়েছে এমন এক পাহাড়, যার সৌন্দর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে আমেরিকার বিখ্যাত হলিউড হিলসের। প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য এই ‘হলিউড মাউন্টেন’ হতে পারে একেবারে অন্যরকম উইকেন্ড ডেস্টিনেশন।

ওড়িশার কেওনঝড় জেলার তুলসীচাউরা গ্রামের কাছে অবস্থিত এই পাহাড়ের আকৃতি এবং আশপাশের ঢালের সৌন্দর্যের সঙ্গে আমেরিকার হলিউড হিলসের মিল খুঁজে পান স্থানীয় মানুষ ও পর্যটকেরা। সেই থেকেই জায়গাটি পরিচিতি পাচ্ছে ‘হলিউড মাউন্টেন’ নামে। তবে এই পাহাড়ের আসল আকর্ষণ চূড়ায় উঠলে। উপর থেকে দেখা যায় ঘন সবুজ বন, বিস্তীর্ণ উপত্যকা এবং গ্রামের মনোরম ভূপ্রকৃতি। আর ভোরবেলা গেলে অভিজ্ঞতাটা আরও বিশেষ। সকাল ৬টা থেকে ৭টার মধ্যে আবহাওয়া অনুকূল থাকলে উপত্যকার উপর দেখা মিলতে পারে ‘ক্লাউড সি’, অর্থাৎ মেঘের সমুদ্র। এখনও তুলনামূলকভাবে কম পরিচিত হওয়ায় অতিরিক্ত ভিড়ের ঝামেলাও নেই। নেই বড় টিকিট কাউন্টার বা পর্যটনকেন্দ্রের মত দোকানের সারি। ফলে প্রকৃতির মধ্যে কিছুটা নিরিবিলি সময় কাটানোর সুযোগ রয়েছে।

কোথায় এই ‘হলিউড মাউন্টেন’?

কেওনঝড় শহর থেকে প্রায় ৮-১২ কিলোমিটার দূরে বসন্তপুরের কাছে তুলসীচাউরা গ্রামে, নারানপুর-দুবুরি রোডের ধারে এই পাহাড়ের অবস্থান। গাড়ি নিয়ে গেলে Google Maps-এ Hollywood Mountain, Keonjhar লিখে লোকেশন খুঁজে নিতে পারেন।

কলকাতা থেকে কীভাবে যাবেন?

কলকাতা থেকে সড়কপথে দূরত্ব আনুমানিক ৩৬০ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগতে পারে প্রায় ৭-৮ ঘণ্টা। রাত ১১টার দিকে কলকাতা থেকে রওনা দিলে ভোরের মধ্যে পৌঁছে সূর্যোদয় দেখার পরিকল্পনা করা যায়। খড়গপুর-বাংরিপোসি-কেওনঝড় রুটটি ব্যবহার করা যেতে পারে। ট্রেনে যেতে চাইলে হাওড়া থেকে জনশতাব্দী ধরে বারবিল পৌঁছে সেখান থেকে গাড়ি নিয়ে কেওনঝড় যাওয়ার পরিকল্পনাও করা যায়।

কোথায় থাকবেন?

রাত কাটানোর জন্য কেওনঝড় শহরের পান্থনিবাস এবং সানা ঘাগরা নেচার ক্যাম্প-এর মতো থাকার বিকল্প বিবেচনা করতে পারেন। আগে থেকে বুকিং করে যাওয়া ভাল।

কখন যাবেন?

জুলাই থেকে ফেব্রুয়ারি সময়টিকে এই অঞ্চলের জন্য ভাল সময় হিসেবে ধরা যায়। বর্ষায় পাহাড়-জঙ্গল সবুজে ভরে ওঠে এবং মেঘের আবহ তৈরি হয়। অন্যদিকে শীতকালে আকাশ পরিষ্কার থাকলে দূরের দৃশ্য আরও স্পষ্টভাবে দেখা যেতে পারে। শুধু হলিউড মাউন্টেন দেখে ফিরে আসবেন না। একই সফরে ঘুরে নিতে পারেন সানা ঘাগরা, বড়া ঘাগরা, খান্দাধার জলপ্রপাত, গুন্ডিচাঘাগি জলপ্রপাত এবং মা তারিণী মন্দির। ফলে একটি ছোট উইকেন্ড ট্রিপেই পাহাড়, জঙ্গল, জলপ্রপাত ও মন্দির সবকিছুর স্বাদ পাওয়া সম্ভব।

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার

বোমা হামলার হুমকির মাঝেই ‘জলসা’ বাড়ি থেকে বেরিয়ে ভক্তদের সঙ্গে দেখা করলেন বিগ বি

খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ! খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা

প্রেমের ভয়ঙ্কর পরিণতি! কলকাতায় যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪

নর্মদার পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে হাজার হাজার ভোটার আইডি কার্ড, FIR-এর দাবি কংগ্রেসের

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবে বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

ছাত্র আন্দোলনের কাছে হার মানলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

উত্তাল সমুদ্র! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের