চলে গেলেন পরিচালক প্রদীপ সরকার

কিছুটা অকালেই চলে গেলেন বলিউডের বাঙালি পরিচালক এবং বিজ্ঞাপন জগতের স্বনামধন্য ব্যক্তিত্ব প্রদীপ সরকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৭।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পিউ বোলে, পিয়া বোলে, কিয়া বোলে জানু না’। নাহ কাউকে কিছু জানতে না দিয়ে কিছু বুঝতে না দিয়েই চির ঘুমের দেশে পাড়ি জমালেন বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার(Pradeep Sarkar)। তাঁর হাত ধরেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য ‘পরিণীতা’(Parineeta) নতুন করে উঠে এসেছিল সেলুলয়েডের পর্দায়। আর দেশ তথা বাঙালি আবিষ্কার করেছিল এক পরমা সুন্দরীকে, বিদ্যা বালান(Bidya Balan)। সেই বিদ্যার কাছেও আর সুযোগ থাকল না ‘প্রদীপদা’ বলে ডাকার। শুক্রবার সকালে মাত্র ৬৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন এই পরিচালক। বলিউডের আরেক পরিচালক হনসাল মেহতা এই খবর ভাগ করে নেন টুইটারে। লেখেন, ‘প্রদীপ সরকার, দাদা, আপনার আত্মার শান্তি হোক।’  

১৯৫৫ সালের ৩০ এপ্রিল জন্ম নেওয়া প্রদীপ যত না তাঁর সিনেমা পরিচালনার জন্য বিখ্যাত তার থেকেও বেশি বিখ্যাত তাঁর বিজ্ঞাপনী কাজগুলির জন্য। কার্যত দেশের টিভি বিজ্ঞাপনের ধারাটাই তিনি বদলে দিয়েছিলেন গল্প বলার কৌশলে। একের পর এক বহুজাতিক সংস্থার বিজ্ঞাপন তৈরি হয়েছে তাঁর হাত ধরে। ৪০ বছরের তাঁর কর্মজীবনে তাঁর হাত ধরে হাজারেরও বেশি বিজ্ঞাপন এসেছে টিভির পর্দায়। এর পাশাপাশি দেশ পেয়েছে তাঁর হাত ধরে অসাম্য কিছু মিউজিক ভিডিও। তার মধ্যে আছে শুভা মুদগলের ‘আবকে সাওয়ান’(Aab Ke Sawan), ইউফোরিয়ার ‘ধুম পিচাক ধুম’(Dhoom Pichak Dhoom), সুলতান খানের ‘পিয়া বসন্তী’। বলিউডেও দীর্ঘদিন ধরেই কাজ করছিলেন প্রদীপ। ২০০৫ সালের ‘পরিণীতা’ তাঁকে দেশজুড়ে যে পরিচয় দিয়েছে তা এখনও অটুট। তাঁর হাত ধরে বলিউড পেয়েছে, ‘লাগা চুনরি মে দাগ’, ‘মার্দানী’, ‘হেলিকপ্টার এলা’র মতো সিনেমা।

প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, ডিজনি হটস্টারের যুগে প্রদীপ হাত পাকাতে শুরু করে দিয়েছিলেন ওয়েব সিরিজের পিছনেও। এএলটি বালাজি এবং জি ফাইভের ‘কোল্ড লসস্যি অওর চিকেন মাশালা’ দিয়ে যে যাত্রা তাঁর শুরু হয়েছিল সেই যাত্রা পথেই দেশের দর্শকেরা তাঁর হাত ধরে পেয়েছে ‘অ্যারেঞ্জড ম্যারেজ’, ‘ফরবিডেন লাভ’, ‘দুরঙ্গা’র মতো ওয়েব সিরিজ যা আজও দেখা যায় জি ফাইভ-এ। অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন প্রদীপ। শুক্রবার ভোর সাড়ে তিনটের সময় মৃত্যু হয় তাঁর। পরিজন সূত্রে জানান, অনেক দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন পরিচালক। কিডনি ডায়ালিসিস করা হয়েছে তাঁর। তার পরও রক্তে পটাশিয়ামের মাত্রা বিপুল হারে কমছিল। সেই অবস্থাতেই চিকিৎসা চলছিল তাঁর। তবে শেষ রক্ষা হয় না। এদিন বিকেল ৪টেয় সান্তাক্রুজে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।   

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম ৩, ৫০ কোটির আগাম বুকিং

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন