শিবের আরাধনায় মাতল বলিউড

মহা শিবরাত্রির পুণ্যতিথিতে শিব আরাধনায় ব্রতী তারকারা। উপোস করে শিবের মাথায় জল ঢেলে নিয়ম মেনে পুজো করলেন বলিউড তারকারাও। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহা শিবরাত্রির পুণ্যতিথিতে শিব আরাধনায় ব্রতী তারকারা। উপোস করে শিবের মাথায় জল ঢেলে নিয়ম মেনে পুজো করলেন বলিউড তারকারাও। 

এদিন স্বামী কুণাল খেমুর সঙ্গে মেয়ে ইনায়াকে নিয়ে শিবের আরাধনা করলেন পতৌদি কন্যা সোহা আলি খান। স্বামীর মঙ্গল কামনায় শিবের মাথায় জল ঢাললেন অভিনেত্রী। তাঁর সঙ্গে সঙ্গে অংশ নিলেন ছোট্ট মেয়ে ইনায়া। তার দুচোখে শুধুই বিস্ময়। কখনও সে শিবের মাথায় জল ঢালছে তো কখনও আবার সে খাবার পরিবেশনে ব্যাস্ত। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন সোহা। 

শিব আরাধনা করলেন সইফ কন্যা সারা আলি খান। নিজের বাড়িতে এদিন সমস্ত নিয়ম পালনের মাধ্যমে শিবরাত্রি উদযাপন করলেন অভিনেত্রী। এদিন কপালে চন্দনের তিলক কেটে, সাদা এথনিক পোশাকে সেজে উঠলেন সারা। ইতিমধ্যেই তাঁর সেই ছবি ভাইরাল। 

বিয়ের পর প্রথম শিবরাত্রির ব্রত পালনে মাতলেন অভিনেত্রী মৌনী রায়। বিয়ের পর থেকেই বিভিন্ন জায়গায় স্বামীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন মৌনী। শিবরাত্রিতে স্বামীর মঙ্গল কামনায় শিবের আরাধনার ছবি পোস্ট করলেন তিনি। তবে বোঝাই যাচ্ছে বাড়িতে নয় বরং অন্যত্র কোথাও গিয়ে শিবের আরাধনায় মেতেছিলেন মৌনী। শিবরাত্রিতে সেই ছবিই ইন্সটাগ্রামে পোস্ট করে সকলকে শিবরাত্রির শুভেচ্ছা জানালেন। 

বিদেশের মাটিতে স্বামী নিক জোনাসের সঙ্গে শিবরাত্রি পালনে মাতলেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসের সঙ্গে শিবের আরাধনা করলেন অভিনেত্রী। ইন্সটাগ্রামে শেয়ার করলেন সেই ছবি। কয়েকমাস আগেই মা হয়েছেন প্রিয়াঙ্কা। সারোগেসির মাধ্যমে মাতৃত্বের সুখ লাভ করেছেন তিনি। আর তারপর এই প্রথম সপরিবারে শিবরাত্রির উদযাপনে মাতলেন অভিনেত্রী। 

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

১৫ আগস্ট ভাষণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

প্রেমের ফাঁদে ফেলে তরুণীর সঙ্গে পাশবিক অত্যাচার, গ্রেফতার যুবক

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

বর্ষার ছুটিতে কলকাতার কাছেই জঙ্গলের ডাক, ঘুরে আসুন দেবড়িগড় অভয়ারণ্য

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার