দুর্গাপুজোর আনন্দে মাতলেন বলিউড তারকারা

মহা সপ্তমীর সন্ধ্যায় জুহুর প্যান্ডেলে রানী মুখার্জী, কাজল দেবগণ, রূপালী গাঙ্গুলীর মত অভিনেত্রীদের সঙ্গে চিত্র নির্মাতা অয়ন মুখার্জীকে পুজোর আনন্দে মেতে উঠতে দেখা গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দুর্গা পূজার আনন্দে মাতোয়ারা গোটা কলকাতা। দু’বছর পর মাস্ক বিহীন পুজোয় মেতেছে শহরবাসী। প্যান্ডেলে প্যান্ডেলে নেমেছে মানুষের ঢল। কেউ কেউ আবার পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। বাদ যাচ্ছেন না তারকারাও। পরিবার-পরিজন বন্ধু-বান্ধবদের সঙ্গে পুজোর আনন্দে মেতেছেন বলিউড তারকারা

রবিবার মহা সপ্তমীর সন্ধ্যায় জুহুর প্যান্ডেলে রানী মুখার্জী, কাজল দেবগণ, রূপালী গাঙ্গুলীর মত অভিনেত্রীদের সঙ্গে চিত্র নির্মাতা অয়ন মুখার্জীকে পুজোর আনন্দে মেতে উঠতে দেখা গেল। অয়নের পরনে ছিল কুর্তা পাজামা।কিছুদিন আগে অয়ন মুখার্জীর নির্মিত ব্রহ্মাস্ত্র ছবিটি বক্স অফিসে ২৪৮ কোটি টাকার ব্যবসা করেছে। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট।

জনপ্রিয় টিভিশো অনুপমার অভিনেত্রী রূপালী গাঙ্গুলী তার স্বামী ঐশ্বিন ভার্মা এবং ছেলে রুদ্রনাশের সঙ্গে সপ্তমীর সন্ধ্যায় পুজোর আনন্দে মেতে ওঠেন। রুপালীর পরনে ছিল সবুজ রংয়ের সিল্কের শাড়ি। প্যান্ডেলে চিত্র নির্মাতাকে অভিনেত্রী রূপালী গাঙ্গুলীর সঙ্গে কথা বলতেও দেখা যায়। পরে রূপালীর পরিবারের সঙ্গেও ছবি তুলেন অয়ন মুখার্জী।সপ্তমী সন্ধ্যায় জুহুর প্যান্ডেলে কাজলকেও পরিবার-পরিজনের সঙ্গে পুজোয় মেতে উঠতে দেখা যায়। মা তনুজা, বোন তানিশা মুখার্জী, এবং ছেলে যুগের সঙ্গে সময় কাটান কাজল।

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)

ছেলে যুগের সঙ্গে পুজোর প্রসাদ বিতরণের একটি ভিডিও শেয়ার করেন কাজল। ভিডিওয় দেখা যায় কাজল ভোগের পাত্র ধরে আছেন, এবং যুগ অতিথিদের প্রসাদ বিতরণ করছেন। ভিডিওর ক্যাপশনে কাজল লেখেন ঐতিহ্য মেনে যুগকে পুজোর প্রসাদ বিতরণ করতে দেখে আমি গর্বিত। পাশাপাশি রানী মুখার্জী এই দিন প্যান্ডেলে পুজোর আনন্দে সামিল হতে দেখা গেল। রানীর পরনে ছিল সবুজ এবং নীল রঙের সিল্কের শাড়ি।

আজকের রাশিফল: শনির সুদৃষ্টি, ৭ রাশির জাতকদের আর্থিক অবস্থা উন্নত হবে, তবে ব্যয় কমান

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা