বায়োপিকে ‘কাকা’, ফিরে আসছে সোনালী দিন

রাজেশ খান্নার চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রযোজক নিখিল। এই ছবি পরিচালনার ভার তিনি দিচ্ছেন ফারহা খানকে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুপারস্টার ও রাজেশ খান্না এই দুটি শব্দ যেন একে অপরের পরিপূরক। স্টারডাম কাকে বলে তা বোঝাতে একটা সময়ে তিনিই ছিলেন এক উজ্জ্বল উদাহরণ। ‘আনন্দ’, ‘আরাধনা’, ‘কাটি পতঙ্গ’-র মত ছবি তাঁর জনপ্রিয়তাকে শিখরে পৌঁছে দিয়েছিল। বুধবার বলিউডের সুপারস্টার রাজেশ খান্নার ৭৯ তম জন্মদিন। আর তাঁর জন্মদিনের প্রাক্কালে এল এক সুখবর। এবার নাকি হতে চলেছে সুপারস্টার রাজেশ খান্নার বায়োপিক। রাজেশ খান্নার ওপর গৌতম চিন্তামণির লেখা বই ‘ডার্ক স্টার- দ্য লোনলিনেস অফ বিইং রাজেশ খান্না’ থেকে এই ছবির চিত্রনাট্য তৈরি হতে চলেছে বলে জানা যাচ্ছে। এমন এক ছবির পরিকল্পনা করেছেন অভিনেতা- প্রযোজক নিখিল দ্বিবেদী। জানা যাচ্ছে রাজেশ খান্নার চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি নিজেই। প্রযোজক নিখিল এই ছবি পরিচালনার ভার দিচ্ছেন ফারহা খানকে।  

বলিউডের হার্টথ্রব রাজেশ খান্না শুধুই একজন পছন্দের অভিনেতা হিসাবেই নন বহু অষ্টাদশীর কাছে তিনি ছিলেন তখনকার ‘ক্রাশ’। শুধু তাই নয়, তাঁর ক্যারিয়ারের মতই বর্ণময় ছিল তাঁর ব্যাক্তিগত জীবনও। আর তাই অভিনেতা তথা ব্যাক্তি রাজেশ খান্নার ওপর এমন এক বায়োপিক করা মানে এক দুর্দান্ত বিষয় হবে বলেই ধারণা চলচ্চিত্র বিশেষজ্ঞদের। আর তাই রাজেশ খান্নার পরিবারের অনুমতি নিয়েই অর্থাৎ ডিম্পল কাপাডিয়া, কন্যা টুইঙ্কল খান্না ও অক্ষয় কুমারের অনুমতি নিয়েই শুরু হবে এই ছবির শুটিং।                   

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদায় আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

যশ-কিয়ারার রগরগে রসায়ন নিয়ে তুঙ্গে চর্চা, স্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট সিদ্ধার্থ? মুখ খুললেন নায়ক

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

ভরা মেট্রোতে মহিলা সহযাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ, গ্রেফতার বাংলার ক্রিকেট দলের কোচ

সেবাশ্রয় কাণ্ডে এবার তলব অভিষেক ঘনিষ্ঠ চিকিৎসককে, বুধবার হাজিরার নির্দেশ

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তের হাত থেকে শংসাপত্র নিতে রাজি নন পড়ুয়ারা

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের