চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিল্পার ‘লিপ জব’ নিয়ে বিস্ফোরক মন্তব্য অনিল কাপুরের

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা অনিল কাপুর সবসময়ই স্পষ্টবাদী। তিনি প্রায়শই সাক্ষাৎকারে অন্যদের কাজকে হাইলাইট করেন। এমনকী তিনি তাঁর মতামত প্রকাশ করতেও পিছপা করেননি। তাঁর কাছে ভুল হলে ভুল এবং ঠিক হলে ঠিক, আর সেটা তিনি মুখের উপর বলতেই ভালবাসেন। ২০১০ সালে ‘কফি উইথ করণ’ এর একটি এপিসোডে তিনি একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। যেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। এই শোয়ের রেপিড ফায়ার রাউন্ডে অনিল বিভিন্ন বিষয়ে অকপটে জবাব দিয়েছিলেন। সঙ্গে ব্লকবাস্টার চলচ্চিত্রের গুণগানও করেছিলেন।

তখনই তিনি একটি কথার প্রসঙ্গে শিল্পা শেট্টির ‘লিপজব’ প্রসঙ্গে অকপটে কিছু কথা বলেছিলেন। তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, তাঁর কাছে কোনটি ‘খারাপ বোটক্স কাজ ছিল’? এই প্রশ্নের উত্তরে অনিল কিছুক্ষণ ভেবে বললেন, কে ঠোঁট নিয়ে এমন বোটক্স কাজ করে ইয়ার। তখন অনিল কোলাজেন সম্পর্কে বলেন, বাধাই হো বাধাই-এর শ্যুটিংয়ের সময়ে শিল্পা শেট্টি যেভাবে তাঁর ঠোঁট নিয়ে লিপ জব করেছিলেন তা আমার মোটেও পছন্দ হয় নি। তখন করণ জিজ্ঞেস করেন, “এর ফলে কী ওর ঠোঁট বড় হয়ে গিয়েছিল?”

তখন অনিল উত্তরে বলেছিলেন, “তার ঠোঁট বড় ও মোটা হয়ে গিয়েছিল। কিন্তু এখন এই ব্যাপারটা এখন আর নেই। এখন তাঁর ঠোঁট অসাধারন।” প্রসঙ্গত, কোলাজেন হলো মানবশরীরের সৃষ্ট প্রাকৃতিক প্রোটিন। আমাদের শরীরের হাড়, পেশি, অস্থিসন্ধি, চুল, নখ ও ত্বকের গঠনে বিশেষ ভূমিকা রাখে। রক্তনালি, চোখের মণি ও দাঁতেও কোলাজেন থাকে,যা তারুণ্য বজায় রাখতে সাহায্য করে। অনিল কাপুরকে শেষ দেখা গিয়েছিল করণ জোহর-প্রযোজিত রোমান্টিক নাটক ‘যুগ যুগ জিয়ো’ ছবিতে। জুনের শেষের দিকে এই ছবি মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই এই ছবি বক্স অফিসে ৬০ কোটির বেশি আয় করে ফেলেছে। অন্যদিকে শিল্পা সম্প্রতি নিকাম্মা এবং হাঙ্গামা ২ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে প্রত্যাবর্তন করেছেন। ‘কফি উইথ করণ সপ্তম সিজন’ আগামী ৭ জুলাই থেকে শুরু হবে।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ