২০ কোটির ফ্ল্যাট মাত্র ১৬ কোটিতে বিক্রি করলেন অর্জুন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকার জন্যে আপনি কী কী ত্যাগ করেছেন? নিজের বাড়ির ত্যাগ করেছেন কী? হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যপার। ভালোবাসার জন্যে মানুষ দেশ ছেড়ে বিদেশ পাড়ি দিচ্ছে, আর এটা তো নিছকই হয়েই থাকে যে, বাড়ি ছেড়ে প্রেমিকার পাশাপাশি ঘর-বাড়ি কেনা। হ্যাঁ, তা যদি হয় তারকাদের ক্ষেত্রে তাহলে তো কথাই নেই। এই যেমন ধরুন, অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor), গতবছরেই একটি বিলাসবহুল আবাসন কিনেছিলেন অভিনেত্রী মালাইকার বাড়ির পাশেই, প্রায় ২০ কোটি টাকা দিয়ে। কিন্তু এক বছরের মাথাতেই এমন কী হল, প্রেমিকার পাশ থেকে কেটে পড়লেন নায়ক।

২০ কোটি দিয়ে কিনে মাত্র ১৬ কোটিতে বিক্রি করলেন তিনি সেই ফ্ল্যাট। জানা গিয়েছে, অর্জুন কাপুর, গত বছর বান্দ্রা পশ্চিমাংশে ৮১ আউরেট ভবনে প্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি 4BHK ফ্ল্যাট কিনেছিলেন, যেটি একেবারেই মালাইকার পাশে ছিল। তবে সেই ফ্ল্যাট মাত্র ১ বছরের মধ্যেই অর্জুন বিক্রি করে দিলেন। একটি বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা ১৬ কোটি টাকা মূল্যে 4364 বর্গফুটের তাঁর ফ্ল্যাটটি বিক্রি করেছেন। সঙ্গে আরও জানা গিয়েছে যে, বিক্রিত দলিলটি ১৯ মে নিবন্ধিত হয়েছিল। অর্জুনের বোন অনশুলা কাপুর বিক্রির সেই নথিতে স্বাক্ষর করেছিলেন। তবে কেন অর্জুন তাঁর ফ্ল্যাট এত কম মূল্যে বিক্রি করলেন তা স্পষ্ট নয়। যদিও বর্তমানে অর্জুন জুহুর রাহেজা অর্কিডে থাকেন।

এদিকে মালাইকাও ৮১ অরিয়েট বিল্ডিং-এর একটি ফ্ল্যাটের মালিক। তবে এই বিলাসবহুল এলাকায় মালাইকা ছাড়াও করণ কুন্দ্রা এবং সোনাক্ষী সিনহার মতো একাধিক তারকারা থাকেন। কাজের ফ্রন্টে, বর্তমানে অর্জুন তাঁর আসন্ন অ্যাকশন থ্রিলার ‘এক ভিলেন রিটার্নস’ প্রচারে ব্যস্ত।যেটিতে জন আব্রাহাম, দিশা পাটানি এবং তারা সুতারিয়াও অভিনয় করেছেন। এছাড়াও তাঁর কাছে ‘কুট্টে’ও রয়েছে। যা পরিচালনা করছেন আসমান ভরদ্বাজ। এতে অভিনয় করবেন রাধিকা মদন, টাবু এবং নাসিরুদ্দিন শাহ। এছাড়াও অজয় বাহলের ‘দ্য লেডি কিলার’-এ ভূমি পেডনেকারের পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অর্জুন।

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

বিধানসভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির