রণবীর সিংয়ের কাছে ১০ কোটি চেয়ে হুমকি ফোন এসেছিল আমেরিকা থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রণবীর সিং। ১০ কোটি টাকা চেয়ে বিষ্ণোই গ্যাংয়ের একজন গুরুত্বপূর্ণ সদস্য  হ্যারি বক্সার  রণবীর সিংয়ের কাছে একটি হুমকির বার্তা পাঠিয়েছেন। আমেরিকার একটি ফোন নম্বর থেকে অভিনেতার ম্যানেজারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হুমকি দেওয়া ভয়েস নোট এসেছে বলে জানা গিয়েছে।   

সূত্রের খবর , মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ নম্বরটি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। হুমকির উৎস খুঁজে বের করার এবং জড়িতদের পরিচয় নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র আরও জানিয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বর্তমানে অন্যতম প্রধান কর্মী হিসেবে বিবেচিত হ্যারি বক্সার রণবীর সিংকে ১০ কোটি টাকা চেয়ে ভয়েস নোটটি পাঠিয়েছিলে। রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনার পরই এই ভয়েস নোটটি পাঠানো হয়েছিল। বলিউড নেতাদের হুমকির বিষয়টি বেশ ভাবাচ্ছে।

আরও পড়ুন: মদে ভেজাল রুখতে নয়া ব্যবস্থা রাজ্য আবগারি দফতরের

বৃহস্পতিবার পুলিশ সূত্র জানিয়েছে, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত তিন ব্যক্তি দীপক শর্মা, সোনু কুমার এবং সানি কুমারকে ৩ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে। এই দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং এবং জানায় অভিযুক্তদের অগ্রিম ৫০,০০০ টাকা দেওয়া হয়েছিল। বিষ্ণোই গ্যাং সদস্য শুভম লঙ্কারও এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের অক্টোবরে এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে খুন এবং সলমন খানের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনায় লঙ্কারকে ওয়ান্টেড হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে  বিষ্ণোই গ্যাং নিশানা করেছিলেন বলিউডের ভাইজান সলমন খানকে।  কানাডায় হামলা চালানো হয়েছিল কপিল শর্মার ক্যাফেতেও।   তারপর এবার ধুররন্ধর খ্যাত অভিনেতাকে দেওয়া হল হুমকি। হুমকি দেওয়ার পরেই রণবীর সিংয়ের চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ক্রাইম ব্রাঞ্চ অভিনেতার ম্যানেজারের বক্তব্য রেকর্ড করেছে এবং তদন্ত  শুরু করেছে।   আপাতত এই ঘটনায় কোনও এফআইআর দায়ের করা হয়নি এবং পুলিশ প্রাথমিক তদন্ত চালাচ্ছে। 

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম