সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ অপেক্ষার অবসান। ঘোষণা করা হল ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম। এটাই হল ভারতীয় সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। আজ শনিবার (১৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

হিন্দি চলচ্চিত্র বিষয়ে গভীর উপলব্ধির স্বীকৃতিস্বরূপ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার পেয়েছেন সঞ্জীব শ্রীবাস্তব। সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিয়েছে ‘আর্টিকেল ৩৭০’।   

এক  নজরে দেখে নিন কে কোন পুরষ্কার পেলেন

শ্রেষ্ঠ হিন্দি ফিচার চলচ্চিত্র – রাজকুমার রাও অভিনীত শ্রীকান্ত 

হিন্দি সিনেমা ‘আর্টিকেল ৩৭০’-এর সঙ্গীত পরিচালনার জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার পেলেন শাশ্বত সচদেব

জাতীয়, সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচারে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার  পেয়েছে ধনুশ অভিনীত ‘ক্যাপ্টেন মিলার’ 

 সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে  Kalki 2898 AD 

শ্রেষ্ঠ অভিনেতা হিসবে জাতীয় পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন) এবং মামুটি (ব্রহ্মযুগম)।

‘আর্টিকেল ৩৭০’  সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। 

‘ভক্ষক’ ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন সঞ্জয় মিশ্র। 

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন মিথ্যা (কন্নড়) ছবিতে অভিনীত রূপশ্রী ভারকাদি এবং মহার্জা (তামিল) ছবিতে অভিনীত  সাচনা নামিদাস 

সেরা  প্লেব্যাক গায়ক  অভয় যোধপুরকর

সেরা প্লেব্যাক গায়িকা ভাইকম বিজয়লক্ষ্মী এআরএম (মালয়ালম) 

শ্রেষ্ঠ চিত্রনাট্য – সংলাপ বিভাগে পুরস্কার পেয়েছেন ভেঞ্জি আটলুরি লাকি ভাস্কর (তেলুগু)

পুষ্পা ২-এর জন্য শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য রচনার পুরস্কার পেয়েছেন বান্দরেড্ডি সুকুমার

সেরা সংস্করণের পুরস্কার  পেয়েছেন আর কালাইভান্নান, তাঁর ‘আমারান’ বইয়ের জন্য 

‘পুষ্পা: দ্য রুল’ ছবির জন্য সেরা পোশাক ডিজাইনারের পুরস্কার পেয়েছেন দীপালি নূর এবং শীতল শর্মা।

স্ত্রী ২’-এর সেরা কোরিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন বিজয় গঙ্গোপাধ্যায় 

সেরা অ্যাকশন পরিচালনার পুরস্কার পেয়েছেন মহারাজা।

সেরা স্টান্ট কোরিওগ্রাফারের পুরষ্কার পেয়েছেন অনল আরাসু 

সেরা বাংলা ছবি ‘চালচিত্র এখন’। এটি পরিচালনা ও প্রযোজনা করেছেন অঞ্জন দত্ত। 

সেরা শর্ট ফিল্ম – হামসফার (মারাঠি) 

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের