Adipurush Controversy: এলাহাবাদ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ সুপ্রিম কোর্টের

যেখানে "আদিপুরুষ" নির্মাতাদের ২৭ জুলাই আদালতের সামনে উপস্থিত হওয়ার কথা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৩ সপ্তাহ রাজত্ব করেই বক্সঅফিস থেকে বিদায় নিয়েছে ‘আদিপুরুষ’। কিন্তু তাতেও রেহাই নেই! দেশজুড়ে ‘আদিপুরুষ’-নিয়ে বিতর্কে জেরবার। ছবি নিয়ে একগুচ্ছ বিতর্কের কারণে সিনেমা হল থেকে বিদায় নিয়েছে ছবি। পুরো ছবির ক্লিপ ইতিমধ্যেই ইউটিউব ফাঁস হয়ে গিয়েছে। ১৬ জুন মুক্তি পেয়েছিল আদিপুরুষ। মুক্তির ৭২ ঘন্টার মধ্যে ছবির আপত্তিকর সংলাপ বদলালেও বিতর্ক থামাতে পারেননি নির্মাতারা। আর বিতর্ক শুরু হওয়ার পর থেকে ব্যবসার মুখ দেখতে পারছিল না সিনেমা হলগুলি। তাই প্রেক্ষাগৃহ থেকেই সরিয়ে ফেলা হয়েছে এই ছবিকে। প্রভাস এবং কৃতি শ্যানন-অভিনীত ‘আদিপুরুষ’ মুক্তির দিন থেকেই পোশাক, ভিএফএক্স, সংলাপজনিত কারণে বিতর্কের মুখে পড়েছিল।

এখনও এই ছবি ঘিরে উত্তেজনা তুমুলে। এলাহাবাদ হাইকোর্টে এই ছবি নিয়ে একাধিক অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। যা এখন মামলার অধীনে। ওম রাউত পরিচালিত এই ফিল্মটি সমালোচক এবং দর্শকদের দ্বারা চরম নিন্দার শিকার হয়েছিল। এছাড়াও বলিউডের একাধিক তারকারা ছবির বিরুদ্ধে কথা বলেছেন। এদিকে আজ সুপ্রিমকোর্ট এলাহাবাদ হাইকোর্টের একটি আদেশের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে শুনানি করতে অস্বীকার করেছে, যেখানে “আদিপুরুষ” নির্মাতাদের ২৭ জুলাই আদালতের সামনে উপস্থিত হওয়ার কথা ছিল। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ সিনেমার নির্মাতাদের পক্ষে আইনজীবীকে আদালতে হাজিরা দিতে বলেছেন।

৩০ শে জুন হাইকোর্ট সিনেমাটির নির্মাতাদের ২৭ জুলাই ছবিটির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে তাঁদের মতামত দেওয়ার জন্য কমিটি গঠন করতে বলেছে। সিনেমাটি নিষিদ্ধ করার জন্য কুলদীপ তিওয়ারি এবং নবীন ধাওয়ানের মধ্যে পৃথক আবেদনের ভিত্তিতে মামলাটি চলছিল।হাইকোর্ট পরিচালক ওম রাউত, প্রযোজক ভূষণ কুমার এবং সংলাপ লেখক মনোজ মুনতাশিরকে ২৭ শে জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। এছাড়াও কেন্দ্রীয় সরকারকে ছবিটির বিষয়ে মতামত দেওয়ার জন্য একটি পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকারকে সিনেমাটিকে শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে

চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগির দোকান, একদিনে যুবকের আয় ২৪ হাজার টাকা

স্কুলের মধ্যে ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মার! ভাইরাল শিক্ষকের কীর্তি

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ড্রোন হামলা ইজরায়েলের, নিহত ১৫

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি

১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’