‘তেহরানের জন্যে টানা ১৫ দিন নিদ্রাহীন কেটেছে’: মানুষী ছিল্লার

সেই শ্যুটিং করতে তাঁর খুব কষ্ট হয়েছিল। কারণ, দিল্লির বাইলেনের মধ্য দিয়ে তিন টানা ১৫ দিন ধরে শুটিং করেছিলেন না ঘুমিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জেতেন অভিনেত্রী মানুষী চিল্লার। ভারতীয় হিসেবে মিস ওয়ার্ল্ডের মঞ্চে হাজির ছিলেন তিনি, নিজের দেশকে প্রতিনিধিত্ব করে সেরার সেরা সম্মান একেবারে ছিনিয়ে নেবে তিনি। নানা কঠিন প্রশ্নের মজার মজার উত্তরে বিচারকদের মন জয় করে ভারতের ষষ্ঠতম ‘মিস ওয়ার্ল্ড’ সম্মানে ভূষিত হন মানুষী। তাঁর আগে ‘মিস ওয়ার্ল্ড’ জিতেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যাই হোক, মেডিক্যাল কলেজে পড়াশোনা করলেও মডেলিং হিসেবেই কেরিয়ার শুরু করেন মানুষী। তবে বর্তমানে তিনি বলিউডের জনপ্রিয় নায়িকা। চলতি বছরেই তিনি আত্মপ্রকাশ করেন বলিউডে। তাই আবার বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের হাত ধরে। তাঁর প্রথম চলচ্চিত্র ‘সম্রাট পৃথ্বীরাজ’। যেখানে তিনি সম্রাট পৃথ্বিরাজের অর্ধাঙ্গিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে এই ছবি বক্সঅফিসে সাফল্য পায়নি। তবে ডেবিউ ছবিতেই তিনি নিজের অভিনয়ের দ্বারা যথেষ্ট অনুরাগী বাজেয়াপ্ত করে নেন। বর্তমানে তিনি তাঁর আসন্ন প্রকল্প, রাজনৈতিক-অ্যাকশন ড্রামা ‘তেহরান’-এর শ্যুটিংয়ে ব্যস্ত। যেখানে তিনি জন আব্রাহামের বিপরীতে অভিনয় করবেন। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে এই ছবিতে তাঁর শ্যুটিংয়ের কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন। এই ছবি কয়েক মাস আগে শ্যুটিং ফ্লোরে গিয়েছে। গ্লাসগো, মুম্বই এবং দিল্লি জুড়ে ছবির শ্যুটিং চলেছে। তবে অক্ষয় কুমারের বিপরীতে সম্রাট পৃথ্বীরাজ-এ রাজকুমারী সংযোগিতা চরিত্রে অভিনয় করার পরে, তেহরান থেকে মানুষীর চরিত্র একেবারেই উল্টো। দর্শকরা সম্পূর্ণ ভিন্ন অবতারে অভিনেত্রীকে দেখতে পাবে এই ছবিতে।

এদিন তিনি আরও জানিয়েছেন, তেহরানের তৃতীয় শিডিউল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হয়েছিল। আর সেই শ্যুটিং করতে তাঁর খুব কষ্ট হয়েছিল। কারণ, দিল্লির বাইলেনের মধ্য দিয়ে তিন টানা ১৫ দিন ধরে শুটিং করেছিলেন না ঘুমিয়ে। একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে, তিনি এই ছবির শ্যুটিংয়ের বিষয়ে আশ্চর্যজনক অভিজ্ঞতা শেয়ার করে, জানিয়েছেন, “আমি যে কয়টি প্রজেক্ট কাজ করার সুযোগ পেয়েছি, সব জায়গা থেকেই আমি অনেক কিছু শিখেছি। আমি অনেক বড় হতে চাই। আমি শক্তিশালী অভিনেত্রী হয়ে উঠতে চাই। আমি এমন পারফরম্যান্স দিয়ে চাই, যা দর্শকদের হৃদয় ও মনকে স্পর্শ করবে। তেহরান এমনই একটি চলচ্চিত্র। তেহরানে শুটিংয়ের জন্যে আমার একটি সমৃদ্ধ অভিজ্ঞতা ছিল। আমার কেবল রাতে শুটিং ছিল! টানা ১৫ টি আমার নিদ্রাহীন রাত কেটেছে। তাতে আমার একটুও কষ্ট হয় নি। আমি শুধুমাত্র একজন শিল্পী হিসেবে নিজেকে পরিতৃপ্ত করতে চাই। এটি ছিল আমার কেরিয়ারের প্রথম দীর্ঘ রাতের শ্যুটিং শিডিউল এবং আমি প্রতি রাতেই আমি শিল্পের নৈপুণ্যতা উপভোগ করেছি।”

অভিনেত্রী আরও বলেছেন, “আমার পরিচালক অরুণ গোপালন এবং প্রযোজক দিনেশ ভিজানকে ধন্যবাদ, আমাকে সুযোগ করে দেওয়ার জন্যে। আমি আনন্দিত যে আমি আমার তেহরান যাত্রায় তাঁদের সহযোগী এবং পরামর্শদাতা হিসেবে পেয়েছি। আমি খুশি যে জনের মতো একজন সহ-অভিনেতা পেয়েছি।যিনি একজন পুঙ্খানুপুঙ্খ পেশাদার এবং একজন ভদ্রলোক। তাঁর কাছ থেকে অনেক কাজ শিখতে পেরে আমি আনন্দিত।”

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ