‘জয়েশভাই জোরদার’ এর অসফলতায় হতবাক বোমান

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের জনপ্রিয় অভিনেতা বোমান ইরানী, তাঁকে সম্প্রতি রণবীর সিং-এর সঙ্গে ‘জয়েশভাই জোরদার’ ছবিতে দেখা গিয়েছিল। যে ছবিটি ১৩ মে মুক্তি পায়। যদিও ছবিটি বক্স অফিসে ভালো পারফর্ম করতে পারেনি, প্রথম সপ্তাহান্তে মাত্র ১২ কোটি আয় করেছিল এই ছবি এবং প্রথম দিনে গোটা দেশ জুড়ে মাত্র ৩ কোটি টাকা সংগ্রহ করেছিল এই ছবি। তবে ছবিটির ব্যর্থতা বোমান ইরানিকে হতবাক করেছিল। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, বক্সঅফিসে এই ছবিটির ব্যর্থতা তাঁকে রীতিমত হতবাক করেছিল। তবে এখন তাঁর আশা, প্রেক্ষাগৃহে এই ছবির কোনও জয়জয়গান নাহলেও ওটিটিতে এই ছবি রাজ করবে বলে ধারণা তাঁর। কারণ দর্শকদের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক ছিল।

পাশাপাশি বোমানের দাবি, বর্তমানে চলচ্চিত্র শিল্প ‘ফ্লাক্স’-এর একটি পর্যায়ে যাচ্ছে। কারণ জয়েশভাই জোরদার, প্রেক্ষাগৃহে তেমন ফলাফল না করতে পারলেও এটি ওটিটিতে প্রকাশ পাওয়া মাত্রই দর্শকরা এটিকে ভালভাবে গ্রহণ করেছে। এই ছবি, সমাজের এক খারাপ প্রবাহের উদাহরন দিয়েছে।’ একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বোমান বলেন, “এই ছবিটি বক্সঅফিসে ভাল ফলাফল করার উচিত ছিল, কেন হয়নি তা আমি বুঝতে পারছি না। এমন অনেক কিছু আছে যা আমরা বুঝতে পারি না। ফিল্মটি এখন ওটিটি-তে মুক্তি পেয়েছে এবং এর দর্শকও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু কেন এই ছবি হিট হল না আমি জানিনা। এখন আমি কী বলব!”

জয়েশভাই জোরদারে বোমনকে রণবীরের বাবার ভূমিকায় দেখা গিয়েছে। যিনি নারী ভ্রূণহত্যাকে সমর্থন করেছিলেন। আর এই ছবির পরিচালক নবাগত দিব্যাং ঠক্কর এবং প্রযোজনা করেছেন যশ রাজ ফিল্মস। এছাড়া হিন্দি ছবিগুলি বক্স অফিসে ভাল পারফরম্যান্স না করার প্রবণতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, বোমান বলেন, “সবকিছুই ঢেউয়ের মধ্যে হয়। আসলে ভুল থেকেই মানুষ শেখে। আমরা আমাদের ভুল থেকে শিখি এবং এগিয়ে যাই। এমনকি হলিউডেও এটি ঘটেছে যখন টিভি এসেছিল, লোকেরা বলেছিল যে তাঁরা আর সিনেমা হলে যাবে না। তাই নির্মাতারা সিনেমাকে বড় করার সিদ্ধান্ত নিয়েছিলেন, আর তাতেই মানুষ সিনেমা হলে ফিরে এসেছিলেন।”

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গাংনাপুর থেকে গ্রেফতার দুষ্কৃতী

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

বিচ্ছেদ নিয়ে জল্পনার মাঝে চাহালকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ কেন করেছিলেন মাহভাশ?

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র