বাবার হাতে নিগ্রহ বরুনের এক ভক্ত, সাহায্যে এগিয়ে এলেন নায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা বরুন ধওয়ানের অভিনয় নিয়ে তো কোনও কথা বলার নেই। মাত্র কয়েক বছর হয়েছে তাঁর বলিউডের সফর, আর তাতেই বলিউডের মাটি পোক্ত করেছেন নায়ক, অসাধারণ অভিনয় দিয়ে। দর্শকের মনও জয় করেছেন তিনি। দেশ জুড়ে অসংখ্য ভক্ত তাঁর। তাই এবার একটি ভক্তের ডাকে সাড়া দিলেন নায়ক। নিলেন কঠিন পদক্ষেপ। এই মুহূর্তে বরুন নিজের আসন্ন ছবি ‘যুগ যুগ জিও’ (Jug Jug Jiyo) র প্রচারে ব্যস্ত। আগামী ২৪ জুন মুক্তি পাচ্ছে অভিনেতা অনিল কাপুর, নীতু কাপুর, বরুণ ধাওয়ান এবং কিয়ারা আদভানি অভিনীত, বহু প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্র ‘যুগ যুগ জিও’। আর এই ছবির প্রচারেই ব্যস্ত বরুন, অনিল, কিয়ারারা।

এদিন একজন ভক্তকে সাহায্য করতে এগিয়ে এলেন বরুন। তিনি জানতে পেরেছেন যে, তাঁর একজন ভক্ত এবং তাঁর মা গার্হস্থ্য সহিংসতার শিকার হয়েছে। বরুনের কাছে এই খবর পৌঁছনোর পরেই ওই ভক্তকে সাহায্য করতে এগিয়ে এলেন বরুন। বরুনের মহিলা ভক্তটি এদিন নায়ককে ট্যাগ করে নিজের টুইটারে শেয়ার করেছেন যে, তাঁর বাবা তাঁকে মারধর করে এবং তাঁর মাকে গালিগালাজ করেন প্রতিনিয়ত। এমনকী তাঁর বাবা তাঁকে কোনও খাবার খেতে দেন না। বরুনের ওই মহিলা ভক্তটি বরুনের উদ্দেশ্যে লিখেছেন, “শ্রদ্ধেয় স্যার, আমার বাবা আমাকে মারধর করে এবং গালিগালাজ করে। সে প্রতিদিন আমাকে এবং আমার মাকে গালিগালাজ করে। এমনকী আমার বাবা কয়েকদিন ধরে খেতে দিচ্ছে না, অভিশাপ দিচ্ছে এবং গালিগালাজ করে আমাদের নানারকম হুমকি দেয়।”

 

ভক্তের এই আবেদনে সাড়া দিয়ে বরুন নিজের টুইটারে এই পোস্টটি শেয়ার করে লিখেছেন যে, তিনি এই অভিযোগ পাওয়া মাত্রই গুজরাট পুলিশের সাহায্য চেয়েছিলেন, কিন্তু পুলিশ এই বিষয়টি গুরুত্ব দেয়নি। এমনকী বরুন টুইট করে পুলিশ কর্তৃপক্ষকে এই বিষয়টি দেখার জন্য এবং তাঁদেরকে সাহায্য করার অনুরোধ করেছেন৷ টুইটে বরুন ওই অনুরাগীকে আশ্বস্ত করেছেন যে, তিনি শীঘ্রই তাঁর ভক্তকে সাহায্য করার চেষ্টা করবেন৷ তিনি লিখেছেন, “এটি একটি অত্যন্ত গুরুতর বিষয় এবং যদি এটি সত্য হয় তবে আমি আপনাকে সাহায্য করব এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।”

বরুনের প্রতিক্রিয়ার পর মেয়েটি তাঁকে টুইট করে উত্তরে জানিয়েছেন, “আপনাকে অনেক ধন্যবাদ, আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব।” বরুনের ভক্তের ডাকে দ্রুত সাড়া দেওয়া, তাঁর অন্যান্য ভক্তদের মুগ্ধ করেছে। একজন ভক্ত লিখেছেন, “বাহ! অসংখ্য সম্মান!” কাজের ফ্রন্টে, বরুনের আগামী ছবি, বাওয়াল ও ভেদিয়া, যেখানে তিনি জাহ্নবী কাপুর এবং কৃতী শ্যাননের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের