এবার হলিউডের বিখ্যাত চরিত্র জেমস বন্ড আসছে দক্ষিণে

Share:

নিজস্ব প্রতিনিধি: এই প্রথম দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন। হ্যাঁ, কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফিরেই ‘প্রজেক্ট কে’ (Project K) এর শ্যুটিং শুরু করেছেন নায়িকা। তবে মাঝে এই শ্যুটিং চলাকালীনই নায়িকা অসুস্থ হয়ে গিয়েছিলেন, যদিও এখন নায়িকা পুরোপুরিই সুস্থ। কিছুদিন আগেই বরের সঙ্গে হলিডে কাটিয়ে দেশে ফিরেছেন অভিনেত্রী। প্রভাস এবং দীপিকা পাড়ুকোনের পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন বিগ বি অমিতাভ বচ্চনও। আর এই ছবিটি অত্যন্ত প্রত্যাশিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি। ছবির শ্যুটিং চলাকালীন, দীপিকা স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন।

যদিও তাঁকে ভর্তি করা হয় নি হাসপাতালে, তাইতো স্বাস্থ্য পরীক্ষা করিয়ে এসেই প্রজেক্ট কে-এর শ্যুটিং আবার শুরু করেছিলেন তিনি। এই ছবির সর্বশেষ আপডেট হল, সম্প্রতি দীপিকা এবং প্রভাস এই ছবির একটি তীব্র কার চেজ সিকোয়েন্সের শ্যুট করছেন। প্রজেক্ট কে-এর একটি ঘনিষ্ঠ সূত্র একটি ইংরেজি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “দীপিকা পাড়ুকোন এবং প্রভাস সম্প্রতি ছবিতে একটি হাই-অকটেন কার চেজ সিকোয়েন্স শ্যুট করছেন৷ আর এই দৃশ্যটির জন্যে, নির্মাতারা ফেরারি এবং ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল গাড়ির আমদানি করেছেন৷ এই দৃশ্যটিই প্রজেক্ট কে-এর প্রধান হাইলাইট।

শোনা যাচ্ছে, প্রজেক্ট কে-এর এই সিকোয়েন্সটি হলিউডের জেমস বন্ড (James Bond) সিরিজের আদলে শ্যুট করা হচ্ছে। আর এই ক্লাইম্যাক্সের শ্যুটিং টি হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে করা হচ্ছে। কাজের ফ্রন্টে, দীপিকাকে পরবর্তীতে শাহরুখ খান এবং জন আব্রাহামের সঙ্গে পাঠান ছবিতে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, এই ছবিটি মুক্তি পাবে ২৫ জানুয়ারী, ২০২৩-এ। পাশাপাশি দীপিকা হৃতিক রোশনের সাথে ফাইটার এবং অমিতাভ বচ্চনের সঙ্গে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকে অভিনয় করছেন। অন্যদিকে, সাইফ আলি খান, কৃতি স্যানন এবং সানি সিংয়ের সঙ্গে প্রভাসকে দেখা যাবে আদিপুরুষ ছবিতে। এটি পরিচালনা করছেন, চলচ্চিত্র নির্মাতা ওম রাউত। এছাড়াও প্রভাসকে শ্রুতি হাসানের সঙ্গে সালার-এরও আসছেন।

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়