ইন্ডাস্ট্রিতে ১০ বছর, তবুও নিজেকে ‘নবাগত’ মনে করেন বরুন

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক বছর অভিনয় জগতে থেকেও অভিনেতা বরুন ধওয়ান নিজেকে নবাগত অভিনেতা মনে করেন। কিন্তু কেন? নায়ক হওয়া কী চারটিখানি কথা। হ্যাঁ, তিনি আবার নতুনভাবে শুরু করছেন। কারণ দুবছর করোনা মরসুমে গোটা বিশ্ব উলট-পালট হয়ে গিয়েছিল। প্রভাব পড়েছিল চলচ্চিত্র মহলেও। বরুনের পর্দায় শেষ চলচ্চিত্র ছিল ২০২০ এর ‘কুলি নং ১’। এই ছবির প্রায় দুবছর পর অবশেষে ফের পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন বরুন ধওয়ান। তাঁর আসন্ন সিনেমা ‘যুগ যুগ জিও’ আগামী ২৪ জুন দেশজুড়ে মুক্তি পাবে।

সাম্প্রতিক ‘যুগ যুগ জিও’র প্রচারে গিয়ে অভিনেতা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, “আমি এই ছবি করতে পেরে খুশি বোধ করছি। কারণ আমি অনেক কিছু করার সুযোগ পেয়েছি৷ তবে মহামারীর পরে, আমি অনুভব করি যে, সবকিছু আবার নতুন করে শুরু হচ্ছে। তাই আমিও গোড়া থেকে শুরু করছি। তাই আমি নিজেকে নবাগত মনে করি। আমার কেরিয়ারের প্রথম আট বছরে, একজন অভিনেতা হিসাবে, খুব চাপে ছিলাম। তবে এখন নিজেকে আবার নতুন করে উপভোগ করতে চাই এবং ভালো কন্টেন্টে মনোনিবেশ করতে চাই।”

তিনি আরও বলেন, “সমাজ আমাদের সকলের ওপর এক ধরনের চাপ সৃষ্টি করে, আপনাকে মনে করায় যে, আপনি সফল না হলে আপনি ভালো নন, ভালো মানুষ নয়। আর এই সফলতার পেছনে ছুটতে গিয়েই আপনার সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন আপনি ভুলে যান যে, আসলে আপনি কীভাবে জীবন উপভোগ করতে চান। আর এটা আমাদের অভিনয় জীবনকেও প্রভাবিত করে। আসলে মূল কথা আপনার খুশি থাকা। যদি আপনি মন থেকে খুশি হন তবে আপনি ভাল কাজ করবেন এবং আপনি যদি ভাল কাজ করেন তবে আপনি খুশি হবেন। আপনি যদি শুধুমাত্র অর্থের জন্য কাজ করেন তবে আপনি কাজ করে মজা পাবেন না।”

মহামারির পর নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন বরুন। তাঁর আসন্ন ছবি, ‘JugJugg Jeeyo’-তে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নীতু কাপুর, অনিল কাপুর, মনীশ পল, এবং প্রাজকতা কলি৷ ছবিতে, কিয়ারা বরুণের স্ত্রীর চরিত্রে, অনিল বরুণের বাবার চরিত্রে এবং নীতু তাঁর মায়ের ভূমিকায় থাকবেন৷ গল্পটি বরুণ এবং অনিল উভয় চরিত্রকে ঘিরেই তৈরি। এছাড়া বরুনকে এরপরে ভেদিয়া ছবিতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন অমর কৌশিক এবং প্রযোজনা করেছেন দিনেশ ভিজান। ছবিতে, বরুণ এবং কৃতি স্যাননকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসনকে ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজি বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস