রাশ্মিকা নয়, বিজয়ের প্রথম ভালবাসা অন্য কেউ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই বিজয় দেবরাকোন্ডা (Vijay Debrakonda) ও সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) প্রেমের সম্পর্কের গুঞ্জন নজরে পরে। দক্ষিনী ছবির দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর প্রেমের সম্পর্কের গুঞ্জন বিভিন্ন সময়ে সংবাদ শিরোনামে উঠে আসতেও দেখা গেছে। তবে দেবরাকোন্ডা ও সামান্থা দুজনেই সবসময় তাদের মধ্যে প্রেমের গুঞ্জন অস্বীকার করে এসেছেন। এবং নিজেদেরকে একে অপরের ভালো বন্ধু বলেই পরিচয় দিয়ে এসেছেন। কিন্তু দুই অভিনেতা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট বারবার তাদের মধ্যে প্রেমের সম্পর্কের গুঞ্জন তীব্র করেছে। সম্প্রতি বিজয় দেবরাকোন্ডার ট্যুইটার পোস্ট সেই জল্পনাকেই আরও একবার উস্কে দিল।

সম্প্রতি সামান্থা রুথ প্রভু অভিনীত সাই-ফাই-থ্রিলার যশোদার ট্রেলার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন বিজয় দেবেরকোন্ডা। পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “কলেজে পড়াকালীন যখন সামান্থাকে প্রথমবার পর্দায় দেখি তখন থেকেই সামান্থা আমার ক্রাশ। এবং আজ ও যা কিছু সেই সব কিছুর জন্য আমি ওর প্রশংসা করি”। এখানেই না থেমে বিজায় আরও লিখেছেন, “সামান্থার নতুন ছবি ‘যশোদা’ ট্রেলার শেয়ার করতে পেরে আমি খুব খুশি। পুরো টিমকে আমার শুভেচ্ছা এবং সমস্ত ভালবাসা জানাই”।  বিজয়ের এই ট্যুইট বার্তা নতুন করে অনুরাগীদের মধ্যে সামান্থার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের গুঞ্জন উস্কে দিয়েছে।

উল্লেখ্য সামান্থা অভিনীত যশোদা একটি তেলেগু থ্রিলার। একটি সারোগেসি র‍্যাকেটকে কেন্দ্র করে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। এই ছবিতে একজন সারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সামান্থা। ছবিটি পরিচালনা করেছেন হরি এবং হরিশ জুটি। ছবিটি তামিল এবং তেলেগুতে শুটিং করা হয়েছে। এছাড়া হিন্দি, কন্নড় এবং মালায়লাম ভাষাতেও এই ছবিটি ডাব করা হবে বলে জানা গিয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের