‘ছবি সুপারহিট হবে’, বরুণ ধাওয়ানের মাথায় হাত রেখে আশীর্বাদ মেজর হোশিয়ার সিংহের স্ত্রীর

ট্রোলিং-কে উপেক্ষা করে ছবিটি মুক্তির আগে তিনি সেই ব্যক্তির আশীর্বাদ পেয়েছেন, যা নায়ককে আবেগপ্রবণ করে তুলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৩ জানুয়ারী মুক্তি পাচ্ছে এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’। ব্লকবাস্টার ‘বর্ডার’ মুক্তির ২৮ বছর পর সিনেমায় আসছে এই ছবির সিক্যুয়েল। সেই কারণে ছবি নিয়ে আলাদা উত্তেজনা রয়েছে ভক্তমনে। ‘বর্ডার ২’ নিয়ে ভক্তরা রীতিমতো উচ্ছ্বাস ও উন্মাদনায় মেতে উঠেছেন। প্রজাতন্ত্র দিবসের আগেই প্রেক্ষাগৃহে আসছে এই ছবি। দেশাত্মবোধক এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন, সানি দেওল, দিলজিৎ দোসঞ্জ, বরুণ ধাওয়ান এবং আহান শেট্টি প্রমুখ। ইতিমধ্যেই ছবির গান, ট্রেলার ভক্তমনে ঝড় তুলেছে। তবে ‘ঘর কব আওগে’ গানে বরুণের অভিনয় নিয়ে যথেষ্ঠ ট্রোলিং হচ্ছে। অনেকে বলছেন, গানে অভিনেতা ওভার অ্যাক্টিং করছেন। তবে বরুণের অভিনয় ভাল লেগেছে একজন বিশেষ মানুষের। ট্রোলিং-কে উপেক্ষা করে ছবিটি মুক্তির আগে তিনি সেই ব্যক্তির আশীর্বাদ পেয়েছেন, যা নায়ককে আবেগপ্রবণ করে তুলেছে। ‘বর্ডার ২’-তে বরুণ ধাওয়ান শহীদ যুদ্ধের বীর মেজর হোশিয়ার সিং দাহিয়ার ভূমিকায় অভিনয় করছেন।

সম্প্রতি বর্ডার-২-এর প্রচারণা অনুষ্ঠানে অভিনেতা শহীদের স্ত্রীর সঙ্গে দেখা করেছেন, যিনি অভিনেতাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তাঁকে আশীর্বাদও করেছেন। মেজর হোশিয়ার সিংয়ের স্ত্রীর সঙ্গে বরুণ ধাওয়ানের বিশেষ সাক্ষাতের বেশকিছু ভিডিও এই মূহুর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একটি ভিডিওতে মেজর হোশিয়ার সিংহের স্ত্রীকে বরুণের প্রশংসা করতে দেখা গিয়েছে। অনুষ্ঠানে বরুণ মেজর হোশিয়ার সিংহের স্ত্রীকে জিজ্ঞাসা করেন যে, ‘ছবিতে আমার কাজ আপনার কেমন লেগেছে?’ তখন তিনি উত্তর দেন যে, ‘তুমি দারুণ কাজ করেছ। দারুণ করেছ। ছবিটি দারুণ সফল হবে।’ এরপর তিনি বরুণের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। এরপর বরুণ মেজর হোশিয়ার সিংহের স্ত্রীর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে ছিলেন। অভিনেতাকে মেজরের স্ত্রীকে যেভাবে শ্রদ্ধা দেখিয়েছেন, তা ভক্তদের মুগ্ধ করেছে। ভক্তরা বরুণের মূল্যবোধের প্রশংসা করছেন। এর আগে, ‘বর্ডার ২’-এর ‘ঘর কব আওগে’ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই বরুণ গানে তাঁর অভিনয়ের জন্য ব্যাপকভাবে ট্রোলড হচ্ছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Snehkumar Zala (@sneyhzala)

তাঁর অভিনয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মিম ছড়িয়ে পড়েছে। সম্প্রতি, বরুণ তাঁর ইনস্টাগ্রামে নিজের কিছু ছবি শেয়ার করে তাঁর ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। যেখানে অনেক ব্যবহারকারীরা তাঁকে তাঁর অভিনয়ের জন্য লক্ষ্যবস্তু করেছেন। তবে অভিনেতা শান্ত এবং ধৈর্য ধরে ভক্তদের উত্তর দিয়েছেন। একজন ব্যবহারকারী বরুণকে জিজ্ঞাসা করেছিলেন যে, ‘ভাই, মানুষ তোমার অভিনয় নিয়ে প্রশ্ন তুলছে। তুমি এ সম্পর্কে কী বলবে?’ বরুণ উত্তর দেন, ‘এই প্রশ্নটিই গানটিকে হিট করে তুলেছে। সবাই এটি উপভোগ করছে। ঈশ্বর দয়ালু।’ বর্ডার ২-এর কথা বলতে গেলে, ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ সিংহ। এটি ১৯৯৭ সালের ব্লকবাস্টার ছবি বর্ডারের সিক্যুয়েল। এতে সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ, বরুণ ধাওয়ান এবং আহান শেঠি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। নারী চরিত্রে রয়েছেন সোনম বাজওয়া, মোনা সিং এবং মেধা রানা।

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে গ্রেফতার মা ও ছেলে, ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৯ লক্ষ টাকা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?