‘বুডঢা হোগা তেরা বাপ’, ‘উনচাই’ ছবির শ্যুটিং শেষে আনন্দে লাফ, তিন প্রবীণ অভিনেতার

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য শেষ হয়েছে, ‘উনচাই’ ছবির শ্যুটিং। যেখানে অভিনয় করছেন, বলিউডের তিন কিংবদন্তী তারকা অমিতাভ বচ্চন, বোমন ইরানি এবং অনুপম খের। এই ছবির শেষে, মঙ্গলবার রাতেই অনুপম খের তাঁর ইনস্টাগ্রামে একটি হৃদয়গ্রাহী নোট লিখে তাঁর দলকে আবেগপূর্ণ বিদায় জানিয়েছেন। সঙ্গে এই ছবির পরিচালক সূরজ বরজাতিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘উঁচাই-এর শ্যুটিং চলাকালীন আপনার অত্যন্ত ভালবাসা, এবং সহানুভূতির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ! এই ছোট্ট জাম্প অ্যাকশনটি আমরা সবাই করেছিলাম, যখন আমরা একটি গানের শ্যুটিং করছিলাম। আমরা সবাই আপনাকে খুব ভালবাসি।’

এছাড়া অনুপম খের, ‘উনচাই’ এর সেট থেকে দুটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, এই ছবির শ্যুটিং ভালোমতন শেষ করার পর পরিচালক সূরজ বরজাতিয়া সহ অমিতাভ, বোমান ইরানি এবং অনুপম খেরসহ পুরো টিম আনন্দে লাফ দিচ্ছেন। তিন প্রবীণ অভিনেতার এহেন লাফ নেটিজেনদের নজর কেড়েছে, এই বয়সেও তাঁদের এহেন উত্তেজনা মানুষকে অনুপ্রেরণা দেয়।

 

View this post on Instagram

 

A post shared by Anupam Kher (@anupampkher)

কিছুদিন আগেই ‘উনচাই’ ছবির শ্যুটিং সেট থেকে বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চনকে একটি পোস্ট করতে দেখা গিয়েছিল। যেখানে প্রবীণ অভিনেতাকে দেখা গিয়েছিল পুরোপুরি অ্যাকশন মুডে। সঙ্গে তিনি জানিয়েও ছিলেন একটু ফেমাস হওয়ার জন্যে অভিনেতা টাইগার শ্রফকে তিনি অনুকরণ করছেন। বচ্চনের সেই ছবিটি মারাত্মক পরিমাণে ভাইরাল হয়েছিল। ‘উনচাই’ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পরিণীতি চোপড়াকেও।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের