ছোট্ট আদির সঙ্গে ঢাক বাজাতে ব্যস্ত বুম্বাদা

দুজনেই একেবারে তালে তাল মিলিয়ে ঢাক বাজালেন। আসলে সুদীপা দের বাড়ি দীর্ঘদিনের বনেদি বাড়ির পুজো হয়।যেখানে প্রতি বছরেই সেলিব্রিটিদের একেবারে ঢল নেমে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শুভ নবমী। মায়ের চলে যাওয়ার ঠিক আগের দিন। ইতিমধ্যেই বিষাদের সুর বইতে শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। মা আসছে আসছে সেই অপেক্ষাটাই যেন ভালো। মা আসলেন, আর নিমেষের মধ্যে চারটে দিন ফুরুৎ। আগামীকাল বিজয়া দশমী, দুর্গার বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়ার দিন। আবার দীর্ঘ ১ বছরের অপেক্ষা। সারা বছরে কত কী না হয়ে যেতে পারে। কিন্তু মা আসার অপেক্ষার মধ্যেই যেন চরম শান্তি। বাঙালির এই চারটে দিন ঘিরে কত আনন্দ, কত মজার মজার পরিকল্পনা, নতুন পোশাক পরা, দেখা না হওয়া বন্ধুদের সঙ্গে সারাবছর পর দেখা হওয়া, খাওয়া-দাওয়া, আরও কত কিছু! বাঙালি আমজনতা হোক বা সেলিব্রিটি এই চারটে দিন একেবারে খুশির জোয়ারে মেতে ওঠেন সকলে।

পঞ্চমী থেকে ষষ্ঠী পর্যন্ত বাংলা অভিনেতা-অভিনেত্রীদের পুজো পরিক্রমা থেকে শুরু করে সেলিব্রিটিদের পোশাকের নানারকমের কার্যকলাপ সবটাই নেট দুনিয়ার মাধ্যমে ব্যপক ভাইরাল হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুজোর অঞ্জলি দেওয়া থেকে শুরু করে মিমির পুষ্পাঞ্জলি দেওয়া সবটাই প্রকাশ্যে এসেছে। আজ মহানবমীর কী প্ল্যান টলি তারকাদের! কারুর না এখনও প্রকাশ্যে না এলেও টলি সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি কী করছেন, কোথায় গিয়েছেন সেটাও জানাবো আপনাদের? আপাততঃ তিনি রান্নাঘরের রানী সুদীপা মুখোপাধ্যায়ের বাড়িতে।

তাঁর ছোট্ট পুত্র আদিদেবের সঙ্গে ঢাক বাজাতে ব্যস্ত তিনি। সম্প্রতি আদিদেবের সঙ্গে ঢাক বাজালেন টলি পাড়ার বুম্বা দা। তাও আবার কী সুরে সুরে। একটি ঢাকে কাঠি ফেলল আদিদেব আর একটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একেবারে সুর করে তাঁরা অসাধারণ পারফরম্যান্স দিলেন। আর দুজনেই সাবেকি পোশাকে সেজে উঠলেন।প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরনে লাল সাদা পাঞ্জাবী এবং ছোট্ট আদির পরনে ধুতি-পাঞ্জাবী। দুজনেই একেবারে তালে তাল মিলিয়ে ঢাক বাজালেন। আসলে সুদীপা দের বাড়ি দীর্ঘদিনের বনেদি বাড়ির পুজো হয়।যেখানে প্রতি বছরেই সেলিব্রিটিদের একেবারে ঢল নেমে যায়।

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের