কান চলচ্চিত্র উৎসবে সমাদর পাননি, ক্ষোভ উগড়ে দিলেন হিনা খান

কম্প্যানিয়ান ইন কান ছবির এক সাক্ষাৎকারে হিনা খান কান চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে অসন্তোষ প্রকাশ করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে বিরক্ত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। শুরু হয়েছে ৭৫ তম কান চলচ্চিত্র উৎসব ২০২২। যেখানে এবার আটজন জুরি সদস্য পদে নিজের জায়গা করে নিয়েছেন বলি ডিভা দীপিকা পাড়ুকোন। তাঁর মুকুটে নয়া পালক। ইতিমধ্যেই ভিন্ন ভিন্ন লুকে নজর কেড়েছেন দীপিকা। ভারতীয় প্যাভিলিয়নের অনুষ্ঠানে কানের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরসহ জনপ্রিয় বলি অভিনেতা-অভিনেত্রীরা।

উপস্থিত ছিলেন তামান্না ভাটিয়া, উর্বশী রাউতেলা, পূজা হেগড়ে, মামে খান, মাধবন, ঐশ্বর্য রাই বচ্চন, নওয়াজউদ্দিন সিদ্দিকী সহ প্রমুখ অভিনেতা-অভিনেত্রীরা। বিশেষ করে, বলি নায়িকাদের রাজকীয় লুক চোখ টেনেছে বিশ্ববাসীদের। তবে অভিনেত্রী হিনা খানকে কানে ভারতীয় প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানান হয়নি। যে কারনে তিনি রীতিমতন ক্ষোভে ফুঁসছেন।

হিনা খান তাঁর অভিনীত সিনেমা, কান্ট্রি অফ দ্য ব্লাইন্ডের পোস্টার লঞ্চের জন্য আপাততঃ কানে রয়েছেন। এই বিষয়ে তিনি অভিনেত্রী অনুপমা চোপড়াকে বলেছিলেন যে, কানে উপস্থিত থাকা তাঁর সহকর্মী বা অভিনেত্রীদের নিয়ে তিনি একদমই ঈর্ষান্বিত নন। কিন্তু তিনি এও উল্লেখ করেছিলেন যে প্যাভিলিয়নটি কেবল বলিউডের জন্য নয়, এতে সংগীতশিল্পী এবং অন্যান্য ক্ষেত্রের মানুষরাও আছেন। তিনি বলেন, “আমরা সবাই ভারতের প্রতিনিধিত্ব করছি। আমার নিজের ছবির পোস্টার লঞ্চ নিয়ে আমি ভীষণ উত্তেজিত। ভারতীয় প্যাভিলিয়নে একটি অনুষ্ঠানে বলিউডের অভিনেতা অভিনেত্রী, গায়ক, গায়িকা ছাড়াও অনেকে ছিলেন, কিন্তু আমি অত্যন্ত দুঃখিত যে আমি সেখানে আমি উপস্থিত থাকতে পারিনি। আমি অন্তত দর্শকদের মধ্যে থাকতে পারতাম। আমি দীপিকাদের ‘ঘুমার’ ভিডিওটিতেও থাকতে পারতাম। আমাদের দেশকে কানে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে, তা দেখে আমি খুব গর্বিত বোধ করেছি। আমি একজন গর্বিত ভারতীয়।”

তিনি আরও বলেন, তিনি কাউকে দোষ দিচ্ছেন না। বলিউড ইন্ডাস্ট্রিতে এখনও অভিজাত ব্যবস্থা বিদ্যমান। এছাড়া কীভাবে টিভি অভিনেতাদের প্রতি অসম্মান করা হয়, সে সম্পর্কেও কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘টিভি অভিনেতাদের দৈনিক শ্রমিকদের সঙ্গে তুলনা করা হয়। কারণ তাঁরা দীর্ঘ ঘন্টা কাজ করে। আমি অন্য কোথাও এই ধরনের অসম্মান দেখি নি। অন্য কোথাও অভিনেতারা সমান পরিমাণ সম্মান পান, তবে মাধ্যম নির্বিশেষে। তবে আমি আশাবাদী যে, একদিন না একদিন পরিস্থিতি পরিবর্তন হবে এবং একদিন মানসিকতায় সমতা আসবে।’

নিজের ইন্দো-ইংলিশ ছবি ‘কান্ট্রি অব ব্লাইন্ড’ এর পোস্টার লঞ্চ এর অনুষ্ঠানে গিয়েছেন কান উৎসবে। তবে কানের রেড কার্পেটে হিনার অসাধারণ লুক দেখে সবাই স্তম্ভিত। ওয়ে অফ শোল্ডার থাই হাই স্লিট পেপলাম ফেদার গাউনে হিনা খানের এই লুক দেখে ভক্তদের চোখ রীতিমতন আটকে গিয়েছে। রেড কার্পেট মাতিয়েছেন তিনি। তবে এরপরেও যথাযোগ্য সম্মান না পেয়ে ক্ষোভে ফুঁসছেন অভিনেত্রী।

সবজির তরকারি করা নিয়ে বচসা, স্ত্রীকে খুন করে দেহ পুড়িয়ে মাটিতে পুঁতে দিল স্বামী

২৭ বছর পরে ৯/১১ হামলার বিচার প্রক্রিয়া শুরু মার্কিন আদালতে

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন