৫ কোটি টাকা দিয়েও ভ্যানিটি ভ্যান পাননি, প্রতারণার শিকার কপিল শর্মা

কপিল একটি অভিনব কাস্টমাইজড গাড়ি অর্ডার দিয়েছিলেন দিলীপ ছাবারিয়ার কাছে, কিন্তু তিনি তাঁর গাড়ি তো ডেলিভারি করেননি, উল্টে কপিলের বিরুদ্ধে দোষ চাপানোর চেষ্টা করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিলীপ ছাবরিয়া, বিখ্যাত গাড়ি ডিজাইনার। তিনি বিশেষত তারকাদের গাড়ি ডিজাইন করেন। সম্প্রতি প্রতারণার মামলায় অভিযুক্ত হয়েছেন দিলীপ ছাবরিয়া। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একাধিক মানুষের গাড়ি ডিজাইনিং-এর জন্যে টাকা নিয়েও তাঁদের কাজ করে দেননি। উল্টে পুরো টাকাই আত্মসাৎ করেছেন। একাধিক অভিযোগের ভিত্তিতে ছাবরিয়া এবং অন্য ছয় অপরাধিকে সমন পাঠিয়েছে ইডি। সূত্রের খবর, স্ট্যান্ড-আপ কমেডিয়ান তথা জনপ্রিয় অভিনেতা কপিল শর্মাও তাঁর প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়েছেন। শুধু তিনি নন, বেশ কয়েকজন সেলিব্রিটিরাও তাঁর প্রতারণার ফাঁদে পড়েছে। অভিনেতার ম্যানেজার মহম্মদ হামিদ অভিনেতার তরফ থেকে জানিয়েছে যে, কপিল একটি অভিনব কাস্টমাইজড গাড়ি অর্ডার দিয়েছিলেন দিলীপ ছাবারিয়ার কাছে, কিন্তু তিনি তাঁর গাড়ি তো ডেলিভারি করেননি, উল্টে কপিলের বিরুদ্ধে দোষ চাপানোর চেষ্টা করেছিলেন। রীতিমতো টাকা তোলার ধান্দা এঁটেছিলেন।

ইডি মানি লন্ডারিং মামলায় ছাবরিয়ার বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রের অংশ হিসাবে শর্মার অনুমোদিত প্রতিনিধি হামিদের বিবৃতি রেকর্ড করেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি এই মামলার শুনানি। কপিল শর্মার দায়ের করা প্রতারণার মামলা সহ অভিযুক্তদের বিরুদ্ধে তিনটি এফআইআর-এও নথিভুক্ত হয়েছে। তার উপর ভিত্তি করেই ইডি মামলা দায়ের করেছে। ইডির সামনে তাঁর বিবৃতিতে, অভিনেতার প্রতিনিধি বলেছেন, কপিল শর্মা, কে 9 প্রোডাকশনের একমাত্র মালিক, ২০১৬ ডিসেম্বরে তিনি একটি কাস্টমাইজড ভ্যানিটি ভ্যান কেনার জন্য দিলীপ ছাবারিয়ার সঙ্গে যোগাযোগ করেছিলেন।পরবর্তীকালে, K9 প্রোডাকশন এবং দিলীপ ছাবরিয়ার মধ্যে এই ডিজাইন বাবদ ৪.৫ কোটির কাস্টমাইজড ভ্যানিটি ভ্যান সরবরাহের জন্য একটি চুক্তি হয়, সম্মত শর্তাবলী অনুসারে, শর্মার প্রোডাকশন হাউস ৫.৩১ কোটি টাকা প্রদান করেছে। কিন্তু ডিসিডিপিএল শর্মাকে প্রতিশ্রুত ভ্যানিটি ভ্যানটি সরবরাহও করেনি এবং কোনও অর্থ ফেরত দেয়নি।

ভ্যানিটি ভ্যানের কাজ করতে বিলম্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ছাবারিয়া হামিদকে বলেছেন, তিনি গাড়িটি পরিদর্শন করতে গাড়ি ডিজাইনারের পুনে গিয়েছিলেন, যেখান থেকে গাড়ির অভ্যন্তরীণ সমস্ত উপকরণ কেনা হয়েছে এবং একটি গুদামে রাখা হয়েছে। কিন্তু তখন অভিযুক্ত কপিলের গাড়ির জন্যে আরও কয়েক কোটি টাকা চেয়ে বসেন, বলেন আরও টাকা দরকার। এরপর গাড়িটির বিতরণের জন্য ছাবারিয়া আরও ৫৪ লাখ টাকা চান কপিলের কাছ থেকে। হঠাৎ অতিরিক্ত অর্থের দাবির জন্যে কপিল শর্মার মনে সন্দেহ জাগে। এরপর অভিনেতার কাছ থেকে অর্থ আদায়ে তাঁর উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করা হলে, ছাবরিয়ার সঙ্গে কপিলের শত্রুতা শুরু হয়। অভিযুক্ত ব্যক্তি শর্মাকে মেল চিঠিপত্র পাঠাতে শুরু করে, ভ্যানিটি ভ্যানের সময়মত পরিদর্শন না করার জন্য তাকে মিথ্যাভাবে দোষারোপ করে এবং গাড়িটি না ডেলিভারির কারণ হিসাবে উল্লেখ করে। এরপরই কপিল শর্মা আইনি পদক্ষেপ নেন। ইডি বলেছে যে, অভিযুক্ত ব্যক্তি এবং কোম্পানি জেনেশুনে ব্যক্তিগত লাভের জন্য অবৈধ উপায়ে লিপ্ত হয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের