‘পুরনো দিনের ভাবনাচিন্তা বন্ধ করুন, আপডেটেড হন’, অনুরাগ কাশ্যপকে পরামর্শ ‘ছাভা’ পরিচালকের

আপনি কি করে বলেন যে, দর্শকদের বলিউড ছবি গ্রহণ করার মতো সংবেদনশীলতা নেই? আজ সিনেমাগুলি ৭০০-৮০০ কোটি টাকার ব্যবসা করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড ছেড়ে গেলেও বলিউড নিয়ে নানারকম বিতর্কিত মন্তব্য অনবরত করেই চলেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। বর্তমানে তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং সেখানেই থাকছেন। পরিচালনার তুলনায় অভিনয়ে বেশি মন দিয়েছেন। কিন্তু দক্ষিণী ইন্ডাস্ট্রিতে চলে গেলেও বলিউডকে মাঝে মধ্যেই বিভিন্ন অপবাদ দিয়েই চলেছেন পরিচালক। দিন কয়েক আগে অনুরাগ কাশ্যপ বলিউড ছাড়ার বিষয়ে একটি বিবৃতি দিয়েছিলেন। যেখানে তিনি বলেছিলেন যে, বলিউডের পরিবেশ খুবই বিষাক্ত হয়ে উঠেছে। তিনি আর এখানে ছবি বানাতে চান না। এবার অনুরাগের বক্তব্যের পাল্টা জবাব দিলেন ‘ছাভা’ ছবির পরিচালক লক্ষ্মণ উতেকর। লক্ষ্মণ সরাসরি বললেন, ‘চলে যাও, কেউ তোমাকে জোর করছে না।’

‘ছাভা’ চলচ্চিত্রের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছেন লক্ষণ উতরেকর। অথচ তিনি একজন স্টুডিওর ঝাড়ুদার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। এবার তিনি অনুরাগ কাশ্যপকে বিঁধে একটি সাক্ষাৎকারে জানালেন, ‘দেখুন, এই ইন্ডাস্ট্রিতে আপনাকে মানসিক এবং সৃজনশীলভাবে খুশি থাকতে হবে, তবেই আমরা একটি দুর্দান্ত ছবি বানাতে পারবেন। যদি আপনার এখানে থাকতেই ইচ্ছা না করে, তাহলে আপনি কীভাবে একটি দুর্দান্ত ছবি বানাবেন?’ সেক্ষেত্রে আপনার চলে যাওয়াই ভাল।’ এরপর পরিচালক অনুরাগ কাশ্যপের বিরোধীতা করে লক্ষ্মণ বলেন, ‘আপনি কি করে বলেন যে, দর্শকদের বলিউড ছবি গ্রহণ করার মতো সংবেদনশীলতা নেই? আজ সিনেমাগুলি ৭০০-৮০০ কোটি টাকার ব্যবসা করছে। আপনি কীভাবে বলতে পারেন যে সিনেমা মারা যাচ্ছে? আপনি বাহুবলী, আরআরআর, পুষ্পার সংগ্রহ দেখতে পারেন, ওরা ১২০০ কোটি টাকা পর্যন্ত সংগ্রহ করেছে, অথবা ‘ছাভা’ দেখুন। আপনার সংবেদনশীলতা পরিবর্তন হওয়া উচিত। সিনেমা বিকশিত হচ্ছে, কিন্তু যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদেরও বিকশিত হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘আজ দর্শকদের ফোনে সারা বিশ্বের সিনেমা আছে। তারা আপনার চেয়ে অনেক বেশি আপডেটেড। তারা জানে কী দেখতে হবে আর কী দেখতে হবে না, আর সিনেমা প্রতি তিন বছর অন্তর বদলে যাচ্ছে। সিনেমাটোগ্রাফি বদলে যাচ্ছে, সম্পাদনা বদলে যাচ্ছে, গল্প বলা, পোশাক-পরিচ্ছদ সবকিছুই বদলে যাচ্ছে। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আপনাকে পরিবর্তন হতে হবে। তবে আজকের কিছু চলচ্চিত্র নির্মাতা বাস্তবতা থেকে অনেক দূরে আছেন। তারা জানেও না মানুষ কী দেখতে চায়। তবে এমন কিছু চলচ্চিত্র নির্মাতা আছেন যারা মনে করেন যে তারা মোক্ষ লাভ করেছেন। তারা মনে করে যে মানুষ আমার ছবি বুঝতে পারবে না। তাহলে আপনি কেন এটা তৈরি করলেন? একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে, কেউ আপনাকে বিপ্লব আনতে বলেনি। কেউ পৃথিবী পরিবর্তনের কথা বলেনি, কেউ সরকার পরিবর্তনের কথা বলেনি। আপনি শুধু চুপচাপ কাজ করুন। একটা ভালো সিনেমা বানান।’

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার