লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার টলিউড অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী-র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের। অভিযোগকারী বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকার বাসিন্দা ও চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস। তাঁর অভিযোগ, অগ্রিম টাকা নিয়েও যথাসময়ে ডেট দেননি অভিনেতা। এমনকি অগ্রিমের টাকাও ফেরত দেননি তিনি।

অভিযোগকারী প্রযোজক তরুণ দাসের দাবি, ২০১৮ সালে একটি সিনেমার কাজ নিয়ে সোহম চক্রবর্তীর সঙ্গে তাঁর চুক্তি হয়েছিল। ছবির মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্যই অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সিনেমার পারিশ্রমিক বাবদ অগ্রিম ১৫ লক্ষ টাকা সোহম চক্রবর্তীকে দেওয়াও হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিনেতা কোনো ডেট দেননি বলে অভিযোগ, এমনকি সিনেমাটিতে অভিনয়ও করেননি।

আরও পড়ুন-হোস্টেলে ছাত্রীদের শৌচাগারের গোপন ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে

প্রযোজক তরুণ দাস আরও জানিয়েছেন, আর্থিক সমস্যার জেরে পরবর্তীতেত তিনি সোহমের কাছে টাকা ফেরত চান। কিন্ত তা দেওয়া তো দূরের কথা উলটে ভয় দেখানো হয়। প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। মিথ্যা মামলায় ফাঁসানোরও ভয় দেখানো হয়। এখনও এক টাকাও ফেরত দেয়নি। প্রযোজক বলেন, এতদিন যেহেতু সোহম চক্রবর্তী রাজনৈতিকভাবে পূর্বতন শাসক দলের সঙ্গে যুক্ত ছিল, তাই ভয়ে অভিনেতার বিরুদ্ধে আইনগত কোনও ব্যবস্থা আগে নিতে পারেননি তিনি। কিন্তু রাজ্যে পালাবদলের পরে, সোহমের বিরুদ্ধে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন প্রযোজক। তিনি সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা ও হুমকির লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

‘চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিশেষ আইন, OMR শিটের কার্বন কপি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

আমেরিকায় গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশিকা জারি

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

কাজের মাঝেই ব্যাট হাতে ব্লিঙ্কিটের ডেলিভারি কর্মী, প্রশংসা নেটা নাগরিকদের

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮২

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক! যা জানালেন অভিজিৎ দীপক

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

আয়ুষ্মান মন্দির নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণার সম্ভাবনা

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি