জিঙ্গলের পর এবার ছবির গান, ফের রূপঙ্করের উপর কোপ

বয়সের পার্থক্য ধরা পড়ছিল। ফলে ছবি থেকে বাদ পড়ে রূপঙ্করের গলায় গাওয়া ওই গানটি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কে কে-কে নিয়ে মন্তব্যের পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন গায়ক রূপঙ্কর বাগচী। দীর্ঘ বিতর্কের পর বাদ পড়েছে নামি কেক বিক্রয়কারী সংস্থার জন্য তাঁর গাওয়া জিঙ্গল। তারপর হঠাৎ হাওয়ায় খবর ভেসে বেড়ায় যে তাঁর গাওয়া গান নাকি বাজানো বন্ধ করে দিয়েছে যাদবপুরের একটি রেস্তোরাঁ। যদিও সেই খবর ভুয়ো বলেই পরে জানা যায়। এবারেও খবরের শিরোনামে উঠে এলেন রূপঙ্কর। বেশ কিছু মাস আগে নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি লাইভে এসে জানিয়েছিলেন যে একটি ছবির জন্য তাঁর গাওয়া গান নাকি ঠিক মুখ্য চরিত্রের গলায় মানাচ্ছে না। তাঁর কথায় ”বুড়ো লাগছে। আজ আমি আবার নতুন করে বুড়ো হলাম।” এবার সেই নিয়েই বিবৃতি প্রকাশ করল  ছবির টিম।

আকাশ মালাকারের পরিচালনায় ‘প্রথম বারের প্রথম দেখা’ ছবির জন্য একটি গান গেয়েছিলেন রূপঙ্কর। ছবিটি মূলত টিনএজ কিছু ছেলে মেয়ের উঠতি বয়সের প্রেম, মজা, খুনসুটি নিয়েই তৈরি। যার প্রধান চরিত্রে রয়েছে  আর্য দাসগুপ্ত, ঋত্ত্বিকা সেন। ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখেরা। আর আরজর জন্য ছবির একটি গান রেকর্ড করেছিলেন রূপঙ্কর বাগচী। কিন্তু এডিট টেবিলে দেখা যায় তিনএজ লাভস্টোরিতে যে গানটি এক ভেবে বানানো হয়েছিল তা অন্যরকম শোনাচ্ছে কারণ ১৭ বছরের একটি ছেলের সঙ্গে রূপঙ্করের গাওয়া গানটি মানানসই হচ্ছিল না। বয়সের পার্থক্য ধরা পড়ছিল। ফলে ছবি থেকে বাদ পড়ে রূপঙ্করের গলায় গাওয়া ওই গানটি। 

একসঙ্গে বসে ছবির টিম সিদ্ধান্ত নেয় যে ওই গানটি মানাচ্ছে না তাঁর বদলে তাঁরা গায়ক অরিজিৎ পালকে দিয়ে পুনরায় রেকর্ড করায় গানটি। এই বিষয় রূপঙ্করের কানে পৌঁছানোর পর তিনি যে বেশ ক্ষুব্ধ হয়েছেন তা বলাই বাহুল্য। এই ঘটনাই ফের তাঁর কাজ হারানোর আলোচনায় ঘৃতাহুতি দিয়েছে। যদিও প্রযোজক রানা সরকার জানিয়েছেন ইন্ডাস্ট্রি থেকে রূপঙ্কর ব্যান নয়। বরং তাঁর একের পর এক ছবিতে গান গাইবেন শিল্পী। এর আগেও তাঁর প্রযোজনায় ‘জাতিস্মর’ ছবিতে গান গেয়েই জাতীয় পুরস্কার পান শিল্পী।  

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

‘তাঁরা শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায়’, টিভি ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা রোহিত রায়ের

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের