‘আদিপুরুষ’-এর সংলাপ ঘিরে মাসভর বিতর্ক, অবশেষে নিঃশর্ত ক্ষমা চাইলেন লেখক মনোজ

আমি স্বীকার করে নিচ্ছি আদিপুরুষ ছবির সংলাপ মানুষের ভাবাবেগে আঘাত করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে মুখ খুললেন চিত্রনাট্যকার মনোজ মুনতাশির। স্বীকার করলেন, তাঁর লেখা সংলাপ সবটাই ভুল। গত ১৬ জুন একপ্রকার বিতর্ককে সঙ্গী করেই মুক্তি পেয়েছিল, পৌরাণিক কাহিনি অবলম্বনে রামায়ণের আধুনিক সংস্করণ হল আদিপুরুষ। ছবিতে হিন্দু ধর্মের আইকনিক চরিত্র রাম-সীতার ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস এবং কৃতি শ্যানন। ভগবান হনুমানের চরিত্রে অভিনয় করেছেন দেবদত্ত নাগে, আর রাবণের ভূমিকায় অভিনয় করেছেন সইফ আলি খান। মুক্তির আগে থেকেই এই ছবি নিয়ে বিতর্কে জেরবার, মুক্তির পরে যেন বিতর্ক একেবারে তুঙ্গে উঠেছিল। ছবির সংলাপ, VFX সবটা নিয়েই চলেছিল তুলোধনা। ভগবানের মুখে ভুলভাল সংলাপ, রামায়ণের ভুল চিত্রায়ন সবটা নিয়েই উঠেছিল তীব্র বিতর্ক।

ইতিমধ্যেই এলাহাবাদ হাইকোর্টে ছবির নির্মাতাদের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। বেশিরভাগ প্রশ্নের আঙুল উঠছে, লেখক মনোজ মুনতাশিরের দিকে। অভিযোগ, হনুমান-সহ রামায়ণের পৌরাণিক চরিত্রগুলির মুখে যে সংলাপ দেওয়া হয়েছে, তা সবটাই কুরুচিকর। এতে চটেছিলেন সাধারণ দর্শক থেকে বিভিন্ন হিন্দু সংগঠন গুলি। যার প্রভাব সরাসরি গিয়ে পড়ে ছবির ব্যবসায়। তাই মাত্র ৩ সপ্তাহ রাজত্ব করেই প্রেক্ষাগৃহ থেকে বিদায় নিয়েছে এই ছবি।

দেশজুড়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন অবশ্য মনোজ দাবি করেছিলেন, ‘আদিপুরুষ’ নিয়ে কাজ করার সময় নিজের সেরাটা দিয়েছেন তিনি। এমনকী তিনি যখন ছবির সংলাপ লেখার কাজ নিয়ে বসতেন, তখন রামায়ণের প্রতি নিজের শ্রদ্ধা জানাতে জুতো খুলে বসতেন। এমনকী হনুমান ভগবান নয়, এটাও দাবি করেছিলেন মনোজ। দর্শকের সমালোচনায় খানিকটা ভেঙেও পড়েছিলেন মনোজ। পুলিশের কাছে নিরাপত্তার জন্যে আর্জিও জানিয়েছিলেন। এবার তিনি নিঃশর্ত ক্ষমা চাইলেন। সমাজমাধ্যমে লিখলেন, ‘আমি স্বীকার করে নিচ্ছি আদিপুরুষ ছবির সংলাপ মানুষের ভাবাবেগে আঘাত করেছে। আমি জোড় হাতে সকলের কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি। প্রভু বজরংবলী আমাদের উপর কৃপা দৃষ্টি বজায় রাখুন। আমরা যাতে আমাদের এই মহান দেশের সেবা করতে পারি।’ ‘আদিপুরুষ’ ছবিতে লঙ্কাদহনের একটি দৃশ্যে হনুমানের সংলাপ, ‘তেল তেরে বাপ কা, আগ ভি তেরে বাপ কি। তো জ্বলেগি ভি তেরে বাপ কি।’ এ ছাড়াও অন্যান্য বহু সংলাপ নিয়ে প্রশ্নের বাণ ধেয়ে যায় লেখকের উপর।

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা