Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘Louis Vuitton’ ব্যাগ বিপণনী সংস্থার প্রথম ভারতীয় মুখ হলেন দীপিকা 

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের পাওয়ারফুল দম্পতির মধ্যে অন্যতম অভিনেতা রণবীর সিং এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন জুটি। তাঁদেরকে কেমিস্ট্রি এক্কেরে সুপারহিট। রণবীর সিং, দীপিকার মতন স্ত্রী পেয়ে ভীষণই খুশি এবং গর্বিত। মাঝে মাঝেই সেই প্রমাণ দেন ‘জয়েশভাই জোরদার’ নিজেই। কেননা, সময় সুযোগ পেলে কখনই স্ত্রী দীপিকা পাড়ুকোনের প্রশংসা করতে পিছপা হয়না নায়ক। সম্প্রতি দীপিকা পাড়ুকোন লুই ভিটনের প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এই ব্র্যান্ডের বিজ্ঞাপনে দীপিকাকে দেখা যাচ্ছে, একটি ছোট সাদা পোশাকে পরে হ্যান্ডব্যাগটি ধরে অসাধারণ একটি পোজ দিয়েছেন তিনি।

আর দীপিকার এই বিজ্ঞাপনটি শেয়ার করে রণবীর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে লিখেছেন, “গুরুতর ফ্লেক্স, বেবি, দীপিকা পাড়ুকোন।” চলতি বছরে দীপিকা পাড়ুকোনের মুকুটে একটি নতুন পালক যোগ হয়েছে। তিনি আসন্ন কান ফিল্ম ফেস্টিভ্যালের জুরির অংশ হিসেবে নিযুক্ত হয়েছেন। আর তাঁর এহেন কৃতিত্বে স্বামী রণবীর খুবই গর্বিত।

তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমি এই খবর শুনে খুবই খুশি, এখন বিশ্বের সবথেকে ভাল চলচ্চিত্র বেছে নেওয়ার সিদ্ধান্ত নেবে আমার স্ত্রী। এটি বিশাল ব্যপার আমার কাছে। বন্ধু, আমার নম্বর আসবে কবে, আমি কবে বসব ওই জুরির আসনে? কেউ আমাকে কখনো আমন্ত্রণ জানায়নি।” দীপিকা এবং রণবীরকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল কবির খানের স্পোর্টস ড্রামা, ৮৩-এ। বর্তমানে রণবীর তাঁর আসন্ন ছবি জয়েশভাই জোরদারের প্রচারে ব্যস্ত। যেটি আগামীকাল মুক্তি পাবে। এছাড়া রকি অউর রানি প্রেম কাহিনী এবং সার্কাস ছবিতে রাণবীর সিং আভিনয় করছেন।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা