জ্যাকলিনের আর্জির প্রেক্ষিতে ইডির জবাব তলব দিল্লি হাইকোর্টের

বিচারপতি জ্যোতি সিং অভিনেতার আবেদনের ভিত্তিতে ইডি-কে পাঠিয়েছেন এবং শুনানির জন্য ২০২৪ সালের ২৯ শে জানুয়ারি তারিখ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই বছর কেটে গেল, কিন্তু এখনও ২০২১ সালে কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িয়ে যাওয়া তাঁর মামলা বয়ে নিয়ে চলেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগে বছর কয়েক আগেই গ্রেফতার হয়েছেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর। সেই মামলার তদন্ত করতে নেমেই নাম উঠে আসে জ্যাকলিনের। শুধু জ্যাকলিন নয়, সঙ্গে নোরা ফতেহি-সহ আরও কিছুজনের নামও উঠে এসেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জ্যাকলিনের, যার জন্যে তিনি একাধিক দামি পুরস্কার নেন সুকেশের থেকে। কিন্তু মামলায় জড়িয়ে যাওয়ার পর অভিনেত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, সুকেশ যে ঠগ, সেটা তিনি জানতেন না। তাঁর সঙ্গে প্রযোজক হিসেবে সুকেশ যোগাযোগ করেছিলেন। কিন্তু সুকেশের বরাবরই দাবি তিনি জ্যাকলিনকে সত্যিই ভালবেসে ছিলেন।

যাই হোক, মাস কয়েক আগে অভিনেত্রীর বিদেশে যাওয়ার ক্লিনচিট মিললেও এখনও তিনি আইনী জাঁতাকলে বন্দি। তবে কিছুদিন আগেই সমস্ত আইনী মকুদ্দমা থেকে বরাবরের মুক্তির জন্যে জ্যাকলিন দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন যাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বিরুদ্ধে করা মামলা তুলে নেয়। এদিকে গতকাল জ্যাকলিন বুধবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে গিয়ে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা এবং মান্ডোলি জেলের সুপারিন্টেন্ডেন্টের কাছে গিয়ে জানান, সুকেশ তাঁকে চিঠি পাঠিয়ে হুমকি দিয়েছেন। অপরাধী সুকেশ চন্দ্রশেখর এখন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। জ্যাকুলিন তাঁর আবেদনে আরও অভিযোগ করেছেন যে, চন্দ্রশেখর অসংখ্য ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর বিরুদ্ধে বিরক্তিকর চিঠিগুলি ছড়িয়েছেন, যা অভিনেত্রীর অযাচিত প্রচার করছে। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কে কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্দেজের বিরুদ্ধে FIR বাতিল করার আবেদনের জবাব দিতে বলেছে। বিচারপতি জ্যোতি সিং অভিনেতার আবেদনের ভিত্তিতে ইডি-কে পাঠিয়েছেন এবং শুনানির জন্য ২০২৪ সালের ২৯ শে জানুয়ারি তারিখ দিয়েছেন। পিটিশনটি এই মামলায় ইডি দ্বারা দাখিল করা দ্বিতীয় সম্পূরক চার্জশিট এবং দিল্লির একটি বিচার আদালতের সামনে মুলতুবি থাকা সম্পর্কিত কার্যক্রম বাতিল করারও দাবি করেছে।

এই মামলায় জ্যাকলিনের মতো নোরা ফাতেহি, নিকিতা তাম্বোলি, চাহাত খান্না এবং সোফিয়া সিংয়ের মতো অন্যান্য শিল্পীরাও জড়িত।প্রসঙ্গত, ২০১৯ সালের অক্টোবরে, শিবিন্দর সিংকে Religare Finvest Ltd-এ তহবিলের অপব্যবহার সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল। তখন সুকেশ চন্দ্রশেখর কথিত একজন কেন্দ্রীয় সরকারের আধিকারিক হিসাবে নিজেকে পরিচয় দিয়ে অদিতি সিংকে তার জামিন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে অর্থ প্রদানের জন্য রাজি করান। এরপরেই অদিতির অভিযোগের বিরুদ্ধে সুকেশকে গ্রেফতার করা হয়। জ্যাকলিন পিটিশনে দাবি করেছেন যে, অভিযুক্তদের একজন, পিঙ্কি ইরানি, সুকেশ চন্দ্রশেখরকে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন একজন ভক্ত হিসেবে। যিনি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার সঙ্গে যুক্ত ছিলেন, একটি প্রোডাকশন হাউসের মালিক ছিলেন এবং তাঁকে নিয়ে একটি সিনেমা বানাতে চেয়েছিলেন। এরপর পিঙ্কি তাঁকে চন্দ্রশেখরের কাছ থেকে উপহার গ্রহণ করতে বাধ্য করেছিল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা