হিন্দু হয়েও মাথায় হিজাব পরে ঈদের শুভেচ্ছা, কটাক্ষের মুখে দিতিপ্রিয়া

দর্শকদের কাছেও যথেষ্ট ফেভারিট তিনি। দর্শকদের চোখে তিনি আজও 'রানি রাসমণি'। কিন্তু গতকাল ঈদের শুভেচ্ছা জানাতে একেবারে অন্যলুকে ধরা দিলেন দিতিপ্রিয়া, সেটাই নেটদুনিয়ার একাংশের কাছে ক্ষোভের কারণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল ১১ এপ্রিল গোটা দেশজুড়ে পালিত হয়েছে ঈদ উৎসব। আর ঈদের মেজাজে ভেসে গিয়েছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই। শুধু ইসলাম ধর্মাবলম্বী মানুষরা নয়, জাতিভেদ ভুলে পবিত্র ঈদের আনন্দে হিন্দু তারকারাও। আর তাই নিয়েই নেটপাড়ায় শোরগোল। কেন হিন্দু ধর্মাবলম্বী হয়ে ঈদ যাপন করবেন তাঁরা, সেই নিয়েই নেটপাড়ায় হুল্লোড়। গতকাল ঈদ উৎসব উপলক্ষে মাথায় ঘোমটা দিয়ে মুসলিম রমণী সেজে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে ছিলেন টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

আর তা নিয়েই দর্শকরা খচে বম্ব। এটুকু বয়সেই টলিউডে নিজের জায়গা বেশ পোক্ত করেছেন দিতিপ্রিয়া রায়। বড়পর্দা, ছোটপর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও একাধিক চরিত্রে তাঁর অভিনয় দেখে মন্ত্রমুগ্ধ দর্শকরা। যদিও তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট জি বাংলার রানি রাসমণি ধারাবাহিক। যে ধারাবাহিক ৮ থেকে ৮০ সকল বয়সের চরিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শকদের কাছেও যথেষ্ট ফেভারিট তিনি। দর্শকদের চোখে তিনি আজও ‘রানি রাসমণি’। কিন্তু গতকাল ঈদের শুভেচ্ছা জানাতে একেবারে অন্যলুকে ধরা দিলেন দিতিপ্রিয়া, সেটাই নেটদুনিয়ার একাংশের কাছে ক্ষোভের কারণ।

আসলে অভিনেত্রী এদিন মাথায় হিজাবের মতো করে একটি ওড়না দিয়ে ঈদের শুভেচ্ছা জানান ভক্তদের। আর তাতেই রে রে করে ছুটে আসেন ভক্তরা। সাধারণত এভাবে মাথা ঢাকার প্রচলন রয়েছে মুসলিম নারীদের।তাই, দিতিপ্রিয়ার এই সাজকে মোটেও মেনে নিতে পারেননি নেটপাড়ার একাংশ। কেউ কেউ বলেন, ‘শুভেচ্ছা জানাতে গেলেই কি মুসলিম সাজতে হবে’! আবার কেউ লেখেন, ‘রাসমণি ম্যাডাম, আনফলো করলাম।’ পাশাপাশি একাধিক কুরুচিকর মন্তব্যও ভরে ওঠে দিতিপ্রিয়ার কমেন্ট বক্স। কারণ দর্শকদের চোখে এখনও তিনি রানি রাসমণি। যিনি হিন্দুদের চোখে দেবতার সমতুল্য। তাই দিতিপ্রিয়াকে মুসলিম লুকে একেবারেই মেতে নিতে পারছেন না দর্শক। তবে এই নিয়ে দিতিপ্রিয়া কোনও প্রতিক্রিয়া জানাননি এখনও।

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল ?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের