আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপে ভারতের হার! কিন্তু ব্লু বাহিনীর জন্যে উল্লসিত শাহরুখ খান

নিজস্ব প্রতিনিধি: গতকাল শুধু ভারতের হার নয়, ১৪০ কোটি ভারতীয়র হার হয়েছে। ১৯ নভেম্বর ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল নিয়ে একটু বেশি উত্তেজনা ছিল দেশবাসীর মধ্যে। তবে সেই আশার সিংহভাগ জাগিয়েছিল রোহিত বাহিনীরা নিজেই। পরপর ১০ টি ম্যাচে ভারতের জিত, বিরাট কোহলির ৩ বার সেঞ্চুরি সবটাই রীতিমতো উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল দেশবাসীর মনে। কিন্তু অবশেষে অস্ট্রেলিয়ার দামাল বাহিনীর কাছে মাথা ঝোঁকাতেই হল টিম ইন্ডিয়ার।

গতকাল প্রথম থেকেই টিম ইন্ডিয়ার সেই তেজটা যেন খুঁজে পায়নি কেউই, বিশেষত বিরাট কোহলির ৫০ এর পরেই বোল্ড-আউট হয়ে মাঠ থেকে বিদায় নেওয়া, সবটাই দেশবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। অবশেষে ৭ উইকেট এবং ৭ ওভারে ২৪১ রান করে জয়ের হাসি হাসে ৬ বার বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া। গতকাল টিম ইন্ডিয়ার সমর্থনে আমেদাবাদে সপরিবারে উপস্থিত হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান, দীপিকারা। বিকেলের দিকে প্রধানমন্ত্রীর দেখা মেলে। এছাড়াও ছিলেন আশা ভোঁসলে, আযূষ্মান খুরানা, শানায়া কাপুররা। কিন্তু এত মানুষের আশীর্বাদ থাকলেও অবশেষে ভারত ব্যর্থতা নিয়ে ফিরে আসে। তবে টিম ইন্ডিয়ার ব্যর্থতার দিনেও তাঁদের জন্যে উল্লাস করতে ভোলেন নি তারকারা। ম্যাচ শেষ হওয়ার পরপরই, বেশ কিছু বলিউড তারকা তাদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পুরো টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার অক্লান্ত প্রচেষ্টার প্রশংসা করেছেন। শাহরুখ খানও X-এ গিয়ে টিম ইন্ডিয়ার জন্য একটি বার্তা পোস্ট করেছেন। তিনি খেলার উত্তরাধিকার নিয়ে সবাইকে গর্বিত করার জন্য দলকে ধন্যবাদ জানিয়েছেন।

তাঁর কথায়, “ভারতীয় দল এই পুরো টুর্নামেন্ট যেভাবে খেলেছে তা সম্মানের বিষয় এবং তারা যথেষ্ট দুর্দান্ত মনোভাব এবং দৃঢ়তা দেখিয়েছে। তবে এটি একটি খেলা। খেলার হার জিৎ আছেই। দুর্ভাগ্যবশত, এটি আজ ঘটেছে” তবে টিম ইন্ডিয়াকে ধন্যবাদ। ক্রিকেটে আমাদের খেলাধুলার উত্তরাধিকার নিয়ে আমাদের এত গর্বিত করার জন্য – সমগ্র ভারতে অনেক উল্লাস নিয়ে আসে। ভালবাসা এবং সম্মান। আপনি আমাদের এক গর্বিত জাতি।” 

Published by:

Share Link:

More Releted News:

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

‘আমি কেউ নই, সুনীতা একাই আমার সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ