সাফল্য পেলেও ‘হল’ পায়নি, ‘কলকাতা চলন্তিকা’ নিয়ে আক্ষেপ পাভেলের

আমি জানতাম অনেকেই আমাকে ভালোবাসে। তবে এমনটা হবে বুঝতে পারিনি।আমার ছবির শেষ শট ছিল নন্দনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৫ অগস্ট মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র, ‘কলকাতা চলন্তিকা’। একাধিক ছবির মত এই ছবিতেও কলকাতার একাধিক প্রেমের কথা তুলে ধরেছিলেন পাভেল। বহুদিন ধরেই মানুষ এই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছিলেন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, সৌরভ দাস, দিতিপ্রিয়া রায়, ইশা সাহা, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, কিরণ দত্ত, অনামিকা সাহারা।

তবে এই ছবি হাতে গোনা মাত্র কয়েকটা সিনেমাতেই মুক্ত পেয়েছিল। প্রেক্ষাগৃহের সংখ্যা কম, শো টাইম কম, সবটাই বিধ্বস্ত করেছিল পরিচালককে। তবে হাল ছাড়েন নি পাভেল। প্রথম সপ্তাহে দর্শক সংখ্যা কম থাকলেও এই ছবির গল্প মানুষকে প্রভাবিত করেছিল। সেই কারণে দ্বিতীয় সপ্তাহে শো টাইম এবং হলের সংখ্যা দুইই বেড়ে যায়। এমনকি বুক মাই শোয়ে হায়েস্ট রেটিংয়েও চলছে ‘কলকাতা চলন্তিকা’।

এত ভালোবাসা পেয়ে পাভেলের প্রতিক্রিয়া কী, এই বিষয়ে এক বেসরকারি সংবাদমাধ্যমকে পাভেল জানিয়েছেন, এত মানুষের ভালোবাসা পেয়ে তিনি আপ্লুত। তবে সেই সঙ্গে আক্ষেপের কথাও জানিয়েছেন তিনি। কারণ নন্দন, নজরুলতীর্থর মতো একাধিক সিনেমা হলে জায়গা হয় নি ‘কলকাতা চলন্তিকা’র। আক্ষেপ রয়েছে পরিচালকের এখনও। তিনি বলেন, ‘আমি জানতাম অনেকেই আমাকে ভালোবাসে। তবে এমনটা হবে বুঝতে পারিনি।আমার ছবির শেষ শট ছিল নন্দনে। কিন্তু ছবিটা নন্দনেই জায়গা পেল না। আমি নন্দনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। ওঁনারা ৯ তারিখ পর্যন্ত সময় দিয়েছেন। তবে আমি এখনও আশা ছাড়িনি। আমার আফশোস একটাই, এই ছবিটা আরও বেশি করে দর্শকদের কাছে পৌঁছতে পারত, কিন্তু সেটা হয়ে উঠল না।’ তবে আপাতত ছবির সাফল্যের জোয়ারে ভাসছেন পরিচালক।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩