রাত পোহালেই ‘টেক্কা’ রিলিজ, ছবি মুক্তির আগেই দর্শকদের কাছে বিশেষ অনুরোধ সৃজিত-দেবের

সাসপেন্স ধরে রাখতে সহযোগিতা করবেন, যাতে যাঁরা ছবিটা আপনাদের পরে দেখবেন, তাঁরাও উপভোগ করতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই মুক্তি পাবে তারকা সাংসদ দেব এবং সৃজিত মুখোপাধ্যায় জুটির বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টেক্কা’। বহুদিন বাদে আবারও এই ছবির মাধ্যমে পর্দায় জুটি বাঁধলেন দেব-সৃজিত। যদিও সৃজিতের ছবি মানেই দর্শকদের আলাদাই উত্তেজনা থাকে। তার মধ্যে আবার তাঁর ছবিতে অভিনয় করছেন সুপারস্টার দেব। সুতরাং বাঙালির পুজো এবার সোনায় সোহাগা। রাত পোহালেই সিনেমা হলে ‘টেক্কা’। ছবির ট্রেলার, পোস্টার সবেতেই চমক দিয়েছে ‘টেক্কা’। বর্তমানে সমাজে বাঁচতে গেলে টাকার প্রয়োজন, তাই অর্থের লালাসায় ঘুরছে প্রতিটি মানুষ। কিন্তু যখন ইন্টারভিউ দিয়েও কাজ জোটে না, তখন হতাশাগ্রস্ত হয়ে পৃথিবী ছাড়ার সিদ্ধান্ত নেন অনেকেই।

বিশেষ করে, তরুণ সমাজ এখন এই জ্বরে ভুগছে, সেই চিত্র এবার ফুটে উঠবে টেক্কা’য়। অর্থের লোভে ধনীর মেয়েকে অপহরণ করবেন দেব। আর সেই অপরাধের কিনারা করবেন নায়িকা রুক্মিণী মৈত্র। অপহৃত বাচ্চাটির মায়ের ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। গল্পের ট্রেলারেই বলে দিচ্ছে, পুরোদমে চমকে পরিপূর্ণ টেক্কা। ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করেছেন সৃজিত-দেব। তার আগে অনুরাগীদের কাছে বিশেষ অনুরোধ নায়ক-প্রযোজক দেব ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। বিজ্ঞপ্তি জারি করেই ছবির গোটা টিমের পক্ষ থেকে এই অনুরোধ জানিয়েছেন নায়ক পরিচালক।

তাঁরা বলেছেন, ‘এটা নিশ্চিত, এই গল্পের প্রতিটা মোড় আপনাদের উত্তেজিত, উচ্ছ্বসিত করবে। সেই উত্তেজনা যাতে বাকি দর্শকরাও পান, সেই কারণেই কতগুলো কথা বলা দরকার। ছবিটা দেখার পর কোনও স্পয়লার দেবেন না। ছবি জুড়ে থাকা বিভিন্ন গল্পের মোচড় আর চমক যাতে সকলে উপভোগ করতে পারেন, তাই এটাই একমাত্র অনরোধ। সাসপেন্স ধরে রাখতে সহযোগিতা করবেন, যাতে যাঁরা ছবিটা আপনাদের পরে দেখবেন, তাঁরাও উপভোগ করতে পারেন।’ সঙ্গে ছবিটি যাতে কোনও পাইরেসি অ্যাপের খপ্পরে না পড়ে সেই অনুরোধও করেছেন অভিনেতা, পরিচালক দুজনেই। কারণ কয়েক বছর ধরেই পাইরেসি অ্যাপের তাণ্ডবে মাথাব্যাথা হচ্ছে সিনেমার নির্মাতাদের। ছবি মুক্তির আগেই পাইরেসি অ্যাপে মুক্তি পেয়ে যাচ্ছে ছবি, যাতে মানুষ বিনামূল্যে ডাউনলোড করে সিনেমা থেকে মুখ ফেরাচ্ছেন। যাতে লোকসানের মুখে পড়তে হচ্ছে নির্মাতাদের। 

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান