বিয়ের ১৮ বছর পর ডিভোর্সের আবেদন ধনুশ-ঐশ্বর্যের

একটি সূত্র বলছে, সম্প্রতি চেন্নাই পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এই জুটি। তাঁরা ধারা 13 বি-এর অধীনে পিটিশন দাখিল করেছে। অর্থাৎ পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন মহলে তারকাদের সম্পর্কের ওঠা-নামা তো লেগেই রয়েছে। ২০২২ সালে আচমকাই বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন তামিল সুপারস্টার ধনুশ এবং তাঁর স্ত্রী ঐশ্বর্য রজনীকান্ত। হ্যাঁ, ধনুশ সম্পর্কে মেগাস্টার রজনীকান্তের জামাই ছিলেন। তবে তাঁরা মৌখিকভাবে বিচ্ছেদের কথা ঘোষণা করলেও আইনত এখনও তাঁরা স্বামী-স্ত্রী। অবশেষে মৌখিকভাবে বিচ্ছেদ ঘোষণার দুই বছর পর, অভিনেতা ধনুশ এবং চলচ্চিত্র নির্মাতা ঐশ্বর্য রজনীকান্ত বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। একটি সূত্র বলছে, সম্প্রতি চেন্নাই পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এই জুটি। তাঁরা ধারা 13 বি-এর অধীনে পিটিশন দাখিল করেছে। অর্থাৎ পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদ।

শিগগিরই তাদের মামলার শুনানি হবে। যদিও ধনুশ ও ঐশ্বর্য গত দুই বছর ধরে আলাদাই থাকছেন। তাঁদের ছেলেরা ঐশ্বর্যর সঙ্গেই থাকেন। ২০২২-এর জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা করে সবাইকে অবাক করে দিয়েছিলেন ধনুশ। প্রায় ১৮ বছরের সংসার তাঁদের। বিচ্ছেদের ঘোষণা করে ধনুশ এক্সে লিখেছিলেন, “বন্ধু, দম্পতি, পিতামাতা এবং একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসাবে ১৮ বছর ধরে আমরা একত্রিত। যাত্রাটি বৃদ্ধি, বোঝাপড়া, মানিয়ে নেওয়ার ছিল। আজ আমরা একটি জায়গায় দাঁড়িয়েছি। যেখানে আমাদের পথগুলি আলাদা। ঐশ্বর্য এবং আমি দম্পতি হিসাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যক্তি হিসাবে আমাদের বোঝার সময় এসেছে। অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান করুন এবং এটি মোকাবেলা করার জন্য আমাদের প্রয়োজনীয় গোপনীয়তা দিন।” অন্যদিকে ঐশ্বর্য একই নোট ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশন লিখেছিলেন, “কোন ক্যাপশনের প্রয়োজন নেই। শুধু আপনার বোঝাপড়া এবং আপনার ভালবাসা প্রয়োজন!”

প্রবীণ অভিনেতা রজনীকান্তের মেয়ে ধনুশ এবং ঐশ্বর্য ২০০৪ সালে গাঁটছড়া বাঁধেন। তাঁরা দুই ছেলে, যাত্রা এবং লিঙ্গার বাবা-মা। যাঁরা ২০০৬ এবং ২০১০ সালে জন্মগ্রহণ করেছিলেন। তবে বিচ্ছেদের পরেও ছেলেদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন ধনুশ। বিচ্ছেদের পর, ঐশ্বরিয়া লাল সালাম দিয়ে তার পরিচালনায় প্রত্যাবর্তন করেন। এতে রজনীকান্তকে মঈদিন ভাইয়ের চরিত্রে একটি বর্ধিত ক্যামিওতে অভিনয় করেছিলেন। ছবিতে আরও অভিনয় করেছেন বিষ্ণু বিশাল এবং বিক্রান্ত। ধনুশকে শেষবার দেখা গিয়েছিল ক্যাপ্টেন মিলারে। যা ৯ ফেব্রুয়ারী প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হয়েছিল৷ এবার ধনুশকে দেখা যাবে, সঙ্গীত গুরু ইলাইয়ারাজার বায়োপিকে।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক