সপরিবারে তিরূপতি মন্দিরে ধনুশ, ছেলেদের সঙ্গে হলেন ন্যাড়া

এখন তিনি ক্যাপ্টেন মিলারের শুটিংয়ে ব্যস্ত। এর মাঝেই আজ ৩ জুলাই অন্ধ্রপ্রদেশে 'তিরুপতি মন্দিরে' গিয়ে দুই ছেলে, যাত্রা-লিঙ্গার সঙ্গে হলেন ন্যাড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় একেবারে জেঁকে বসে রয়েছেন সেলিব্রিটিরা। প্রতিনিয়ত তাঁদের একেকটি ছবি ভাইরাল হচ্ছে সোশ্যালমিডিয়া জুড়ে। আসলে আজকাল সোশ্যাল মিডিয়াই একমাত্র মাধ্যম, যার সাহায্যে সরাসরি পৌঁছে যাওয়া যায় সেলিব্রিটিদের ঘর পর্যন্ত। তাঁরা যেখানেই যাবেন, কোনও না কোনও ছবি বা ভিডিও তো ভাইরাল হবেই। যাই হোক, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও ছেলেদের সঙ্গে প্রায়শই সময় কাটান তামিল সুপারস্টার ধনুশ। যিনি বলিউডেও একজন বেশ পরিচিত নাম, সম্পর্কে তিনি মেগাস্টার রজনীকান্তের প্রাক্তন বড়জামাই। অর্থাৎ চিত্রনাট্যকর-পরিচালক ঐশ্বর্যর প্রাক্তন স্বামী। যাই হোক, যত বড়মাপের সেলিব্রিটিই হোক না কেন, ধর্মের কাছে সবাই যেন নিচু। আজ তিরুপতি মন্দিরে গিয়ে মস্তক মুণ্ডন করলেন ধনুশ। সঙ্গে ছিলেন তাঁর দুই ছেলেও। তাঁরাও বাবার পথ অনুসরণ করে একইভাবে মস্তক মুণ্ডন করলেন। চুল দান করে দিলেন তিরুপতির পায়ে। সেই ছবিগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

তবে ভক্তরা অভিনেতার মস্তক মুণ্ডনের কারণ হিসেবে দাবি করছেন, তাঁর আসন্ন কোনও ছবির লুক। সান পিকচারস দ্বারা প্রযোজিত তাঁর পরবর্তী ছবি D50, সেও কারণেই কি তাঁর মস্তক মুণ্ডন কিনা, তা জানা যায়নি। অরুণ মাথেশ্বরন পরিচালিত ‘ক্যাপ্টেন মিলার’-ছবির জন্যে বেশ কয়েক বছর ধরেই লম্বা চুল, দাড়ি ও গোঁফ রেখে ছিলেন তিনি। অভিনেতার সেই লুকের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো দাপিয়ে বেরিয়েছিল। এখন তিনি ক্যাপ্টেন মিলারের শুটিংয়ে ব্যস্ত। এর মাঝেই আজ ৩ জুলাই অন্ধ্রপ্রদেশে ‘তিরুপতি মন্দিরে’ গিয়ে দুই ছেলে, যাত্রা-লিঙ্গার সঙ্গে হলেন ন্যাড়া। অভিনেতার পিতামাতা, কস্তুরী রাজা এবং বিজয়লক্ষ্মও যোগ দিয়েছিলেন এদিন৷ ভগবান ভেঙ্কটেশকে নৈবেদ্য হিসাবে দুই ছেলেকে নিয়ে মস্তক মুণ্ডন করলেন অভিনেতা। 

ধনুশের কাজের সামনে

সম্প্রতি তাঁর ক্যাপ্টেন মিলারের ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করা হয়েছে, যা চলতি বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছে, তামিল এবং তেলেগুতে মুক্তিপ্রাপ্ত অভিনেতা ধনুশের চলচ্চিত্র বাথিতে, যেটি তাঁর জন্যে একটি বিশাল সাফল্য ছিল। যেটি তেলেগুতে ‘স্যার’ শিরোনামে মুক্তি পায়। এই ছবির মাধ্যমেই টলিউডে অভিষেক করেছেন ধনুশ। এরপর তাঁকে অরুণ মাথেশ্বরানের ক্যাপ্টেন মিলারে দেখা যাবে, যেটি এখন শুটিংয়ের শেষ পর্যায়ে রয়েছে। সম্প্রতি, তিনি পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে তাঁর পরবর্তী হিন্দি ছবি ‘তেরে ইশক মে’ ঘোষণা করেছেন। 

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর