ধনুশের ছবির প্রি-রিলিজ ইভেন্টে সঞ্চালিকাকে হয়রানি, চরম বিশৃঙ্খলার সৃষ্টি

ঘটনাস্থলে হোস্ট ঐশ্বরিয়াকে একজন ব্যক্তিকে তুমুল মারধর করতে দেখা যায়, যিনি ইভেন্টে তাকে শ্লীলতাহানি করেছিল।তিনি লোকটিকে একাধিকবার চড় মারার পর তাঁকে ক্ষমা চাইতে বলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বে দক্ষিণী তারকাদের ক্রেজ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তাঁদের কোনও ছবি মুক্তি পাওয়ার আগেই দক্ষিনী শহরগুলি জুড়ে শুরু হয় উৎসব। জায়গায় জায়গায় সুপারস্টারদের পোস্টারে ঘিরে ফেলে ভক্তরা, তাঁদের ছবি মুক্তি পাওয়ার আগে হলে হলে চলে ভক্তদের আতশবাজি ফাটানোর ফোয়ারা। আগামী ১২ জানুয়ারি মুক্তি পাচ্ছে তামিল সুপারস্টার ধনুশের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ক্যাপ্টেন মিলার’। ধনুশের ‘ক্যাপ্টেন মিলার’ রচনা ও পরিচালনা করেছেন অরুণ মাথেশ্বরন। পিরিয়ড অ্যাকশন ড্রামাটি ২০২৪ সালের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি। ৩ জানুয়ারি চেন্নাইয়ের নেহরু ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ছবির প্রি-রিলিজ ইভেন্ট।

যেখানে উপস্থিত ছিলেন ছবির একাধিক তারকা। ছিলেন ধনুশ নিজেও। আর তাঁদের দেখতে স্বাভাবিকভাবেই ভিড় উপচে পড়ে ভক্তদের। আর সেকাহ্নেই ঘটে গেল একটি ভয়ানক কাণ্ড। এদিন অনুষ্ঠানের উঠোন থেকে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, একজন মহিলা একজনকে খুব মারধর করছেন, পরে শোনা যায় ওই ব্যাক্তি মহিলাটিকে শ্লীলতাহানি করেছেন। তাই তাঁকে পাকড়াও করে  মারধর শুরু করেন ওই মহিলা। ঘটনাস্থলটি আরও লোকজনের ভিড়ে ঘেরা ছিল। ওই মহিলা অনুষ্ঠানের সঞ্চালিকা ছিলেন, যার নাম ঐশ্বরিয়া রঘুপতি। ঘটনাস্থলে হোস্ট ঐশ্বরিয়াকে একজন ব্যক্তিকে তুমুল মারধর করতে দেখা যায়, যিনি ইভেন্টে তাকে শ্লীলতাহানি করেছিল।তিনি লোকটিকে একাধিকবার চড় মারার পর তাঁকে ক্ষমা চাইতে বলেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর একজন নেটিজেন মহিলার পক্ষে আওয়াজ তুলে বলেন, “প্রিয় #ক্যাপ্টেন মিলার টিম, বড় পর্যায়ে ইভেন্ট আয়োজন করার আগে, অনুগ্রহ করে ফ্যান পাসের ব্যবস্থা করুন।

বিনামূল্যে পাস দিলে এই ধরনের বাজে জিনিস আরও হবে।“ ঐশ্বরিয়া নিজেই ঘটনাটি সম্পর্কে ইনস্টাগ্রামে লিখেছেন, “সেই ভিড়ের মধ্যে, একজন লোক আমাকে হয়রানি করেছিল। আমি অবিলম্বে তার মুখোমুখি হই এবং যতক্ষণ না আমি তাকে মারতে শুরু করি ততক্ষণ পর্যন্ত সে আমাকে হয়রানি করেই যাচ্ছিল। এরপর আমি তার গায়ে হাত তোলার আগে সে পালাতে শুরু করে, কিন্তু আমি তাকে তাড়া করি, কিন্তু সে আমার হাত ছাড়তে অস্বীকার করে। আমি মেনে নিতে পারিনি। এরপর আমি তাঁকে আক্রমণ করি। আমার চারপাশে ভালো মানুষ আছে, এবং আমি জানি পৃথিবীতে অনেক সদয় এবং শ্রদ্ধাশীল মানুষ আছে। কিন্তু আমি এই কয়েক শতাংশ দানবের কাছাকাছি থাকতে ভয় পাই!”

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন