জানেন কী, ঈশা আম্বানির বিয়েতে গায়ত্রী মন্ত্র রেকর্ড করে পাঠিয়েছিলেন লতা

আপনি ১০ কোটি দিলেও আমরা বিয়ে বিয়ে বাড়িতে গাইতে যাব না। আমরা বিয়ে বাড়িতে গাই না।' এমনকী আম্বানির কন্যা ঈশা আম্বানির বিয়েতেও লতা মঙ্গেশকরকে গাওয়ার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আম্বানির ছোট ছেলের প্রাক-বিয়ের অনুষ্ঠানে বলিউডের প্রথম সারির সমস্ত গায়ক-গায়িকা দের পারফরম্যান্সের জন্যে আমন্ত্রণ ছিল। কোটি কোটি টাকার বিনিময়ে বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেয়ে এসেছেন শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে অরিজিৎ সিং, উদিত নারায়ণ, নীতি মোহান, দিলজিৎ দোসাঞ্জ-সহ বলিউডের একাধিক প্রথম সারির সঙ্গীতশিল্পীরা। এই নিয়ে নেটপাড়ায় রীতিমতো ছিঁ ছিঁ পড়ে গিয়েছে। শেষ পর্যন্ত টাকার বিনিময়ে বিয়ে বাড়িতে গাইতেও দ্বিধা করলেন না তারকারা, এটাই প্রশ্ন সবার। তাঁদের সঙ্গে কতটা পার্থক্য রয়েছে কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের। যাঁকে মিলিয়ন মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েও বিয়ে বাড়িতে গান গাওয়াতে পারেননি কেউই।

একবার রিয়েলিটি শো DID লিল চ্যাম্পের মঞ্চে এ কথা জানিয়েছিলেন কোকিলকন্ঠীর বোন কিংবদন্তি আশা ভোঁসলে। আশার কথায়, তাঁর দিদি লতাকে একবার একটি বিয়ে বাড়িতে গাওয়ানোর জন্যে ১ মিলিয়ন ডলার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁরা মাত্র ২ ঘন্টার জন্যে লতা মঙ্গেশকরকে সেখানে ডেকেছিল। কিন্তু লতার একটাই উত্তর ছিল যে, ৫ মিলিয়ন ডলার দিলেও তিনি কোনও বিয়ে বাড়িতে গাইতে যাবেন না। এমনকী আশা ভোঁসলে লতা দীনানাথ মঙ্গেশকরের অনুষ্ঠানেও লতার বিয়ে বাড়িতে গাওয়া প্রসঙ্গে আরেকটি ঘটনা প্রকাশ্যে এনেছিলেন। আয়োজকরা তাঁকে এবং লতা মঙ্গেশকরকে বিয়ে বাড়িতে গাওয়ানোর জন্যে ৫ মিলিয়ন ডলার প্রস্তাব দিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, আশা এবং লতা মঙ্গেশকর দুজনকেই তাঁরা চান।

কিন্তু দিদির বারণ করার পর তিনি আর এখানে গাওয়ার জন্যে রাজী হননি। এরপর লতা মঙ্গেশকর তাঁদের নিজেই জানিয়ে দিয়েছিলেন যে, ‘আপনি ১০ কোটি দিলেও আমরা বিয়ে বিয়ে বাড়িতে গাইতে যাব না। আমরা বিয়ে বাড়িতে গাই না।’ এমনকী আম্বানির কন্যা ঈশা আম্বানির বিয়েতেও লতা মঙ্গেশকরকে গাওয়ার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু লতা মঙ্গেশকর সেখানে শারীরিকভাবে উপস্থিত না থাকতে পারলেও ঈশার বিয়ের জন্যে গায়ত্রী মন্ত্র এবং গণেশ স্তুতি গেয়ে একটি ভয়েস রেকর্ডিং পাঠিয়েছিলেন। যা ঈশার বিয়ের আচারানুষ্ঠানের সময় বাজানো হয়েছিল। সুতরাং বুঝতেই পারছেন, আম্বানিদের অনুষ্ঠানে গোটা বলিউড বিকিয়ে গেলেও লতা সবসময় তাঁর সিদ্ধান্তে অটুট ছিলেন। কোটি কোটি টাকা প্রস্তাব দিয়েও তাঁকে বিয়ে বাড়িতে কেউ গাওয়াতে পারেনি। সাধে কী তিনি লতা মঙ্গেশকর।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে