Loading live market data...
Loading active stocks...
Connecting...

অন্য স্বাদের গল্প নিয়ে পরিচালক রামগোপাল বর্মা, প্রচারের ফাঁকে জানালেন ছবি তৈরির অভিজ্ঞতা

রামগোপাল বর্মার পরিচালনায় এলজিবিটি ইস্যু নিয়ে আসতে চলেছে এক নতুন ধরণের ছবি। প্রচারের ফাঁকে সঙ্গে ভাগ করে নিলেন আগামী  ছবি নিয়ে নানা কথা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউড হোক কিংবা দক্ষিণী ছবি এক্সপেরিমেন্ট করতে ও নতুন নতুন কনসেপ্ট নিয়ে কাজ করতে তিনি বরাবরই সিদ্ধহস্ত। তাই ভৌতিক বা অলৌকিকতার মিশেলে কোনও ছবি হোক অথবা সম্পর্কের নয়া সমীকরণ, তা নিয়ে কাজ করতে বরাবর কয়েক কদম এগিয়ে যিনি তিনি পরিচালক রামগোপাল বর্মা। এবারে তাঁর পরিচালনায় আসতে চলেছে এক নতুন ধরণের ছবি। শুধুই ছবি নয় বরং এ এক সাহসিকতাও বটে। এলজিবিটি ইস্যু নিয়ে এবার নতুন ছবি নিয়ে আসতে চলেছেন পরিচালক। তাঁর আগে ছবির প্রচারে কলকাতায় এলেন তিনি। কলকাতায় মুক্তি পেল তাঁর আগামী ছবি ‘ডেঞ্জারাস’ এর ট্রেলার। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বঙ্গকন্যা নয়না গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী অপ্সরা রানি। প্রচারের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে পরিচালক রামগোপাল বর্মা ভাগ করে নিলেন আগামী  ছবি নিয়ে নানা কথা। 

প্রশ্নঃ ‘সরকার’, ‘সত্য’র মত ছবির পর ‘ডেঞ্জারাস’ কেন?

রামগোপাল বর্মাঃ ‘ডেঞ্জারাস’ কেন নয় ? আসলে আমি সবসময় এমন কিছু তৈরি করার চেষ্টা করি যা আমি আগে কখনও করিনি।  অথবা যে কনসেপ্ট নিয়ে আগে কেউ কাজ করেনি সেই গল্প নিয়ে আমি বেশি কাজ করতে ভালোবাসি। সব সময় হিরো হিরোইনের রোম্যান্স দেখাই আমরা ছবিতে। ছবিতে গতে বাঁধা গল্প আমাদের ক্লান্ত করে দিয়েছে। তাই এমন একটা চিন্তা ভাবনা মাথায় এলো যে যা আমরা সাধারণত দেখে থাকি সেটাই অন্যরকম ভাবে করা যেতে পারে। নারী- পুরুষের বদলে আমি দুজন মহিলার মধ্যে যে প্রেম ভালোবাসাও যে তৈরি হতে পারে তা নিয়ে কাজ করার কথা ভাবি।

প্রশ্নঃ এলজিবিটি নিয়ে যে কাজ তা কি সুপ্রিম কোর্টের রায়ের পরেই আপনার মাথায় আসে?

রামগোপাল বর্মাঃ হ্যাঁ, সুপ্রীম কোর্টের রায় অনুযায়ী তাঁদেরও আমাদের মত সমাজে বাঁচার অধিকার আছে। এর আগেও অনেক ছবি হয়েছে এঁদের নিয়ে। সেখানে তাঁদের একপ্রকার করুণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমেই একপ্রকার স্বীকৃতি দেওয়া হয় যে তাঁদেরও নিজেদের মত করে বাঁচার অধিকার আছে। তাঁরাও মানুষ আর সেখান থেকেই আমার এই ছবি তৈরির কনসেপ্ট কাজ করে। আমার মনে হয়েছিল সমকামিতা নিয়ে সবাইকে বোঝানো সম্ভব নয়। কিন্তু আমি যদি একটা ছবি বানাই তাহলে তাতে আমি অনেক মানুষের মধ্যে এই ধরণের সম্পর্ক নিয়ে একটা বার্তা দিতে পারব।

প্রশ্নঃ আপনার কী মনে হয় দর্শক এমন একটা ছবিকে গ্রহণ করার জন্য তৈরি?

রামগোপাল বর্মাঃ দেখুন, দর্শক কখনই কোনও কিছুর জন্য আগে থেকে তৈরি থাকেন না। তাঁদের ছবি দেখার পরই চিন্তনে মননে পরিবর্তন আসে। প্রতিটি দর্শকের আলাদা আলাদা মতামত রয়েছে। কিন্তু ছবিটা যদি কিছু মানুষকেও ছুঁয়ে যায়, কিছু মানুষ যদি এটা দেখার পর ভাবেন তাহলে সেটাই একটা পরিবর্তন। 

প্রশ্নঃ ছবিটা বানাতে গিয়ে কী আপনাকে কোনও সমস্যার মুখোমুখি হতে হয়েছে?

রামগোপাল বর্মাঃ না, এরকম কিছু হয়নি তবে কাস্টদের মধ্যে নয়না একটু হলেও ভাবিত ছিল  কাজটা করবে কিনা। আসলে এমন একটা গল্পে সহজে কেউ কাজ করার সাহস দেখায় না। অনেকে পরিবার বা বন্ধুবান্ধব কী ভাববে তা নিয়ে ভাবে। অনেকে আবার ভাবে এইধরণের কাজ করার পর ইন্ডাস্ট্রিতে কীরকম প্রভাব পড়বে। আগামী দিনে কাজ পেতে অসুবিধা হবে কিনা। তবে নয়না প্রথমে কাজটা করার আগে ভাবলেও পরে ভীষণ মনোযোগ দিয়ে কাজটা করেছে।

পুরুলিয়ায় উদ্ধার বিজেপি বুথ সভাপতির দেহ , এলাকায় তীব্র চাঞ্চল্য

রোহিত শর্মার ৩.২৫ কোটির ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়

“নাম্বার ওয়ান তকমাও এখন কেনা যায়!” বলিউডের নোংরা খেলা নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক