‘দিশা পাটানির টপ পরে নাচছো নাকি?’, টাইগার শ্রফকে নিয়ে নেটপাড়ায় হাসির ফোয়ারা

কিছু নেটিজেন তাঁর পরনের রূপোলী বর্নের টপটি দেখে মজা উড়িয়েছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, "দিশার টপ পরেছেন নাকি?"

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টাইগার শ্রফ, স্বল্পদিন অভিনয়ের কেরিয়ারে বলিউডে বেশ ভালই রাজ করছেন তিনি। অভিনয়ে তেমন সাড়া ফেলতে না পারলেও নিজের অসাধারণ নাচ, বডি ফিট নেস নারিমনে পাকাপাকি জায়গা বানিয়ে নিয়েছেন তিনি। তাঁর নাচের রকমসকম সবটাই হৃতিক রোশনের কপি-পেস্ট। তবে শুধু পেশাগত জীবন নয়, ব্যক্তিগত জীবনেও তিনি বেশ চর্চিত। অভিনেতা জ্যাকি শ্রফের একমাত্র পুত্র টাইগার। তাই তাঁকে কাছে পেতে ইন্ডাস্ট্রি তে অনেকেই লাইন দিচ্ছেন। তবে টাইগার কিন্তু প্রথম মন দিয়েছিলেন অভিনেত্রী দিশা পাটানিকে। যদিও নিজেদের সম্পর্কের কথা কখনই প্রকাশ্যে ঘোষণা করেননি টাইগার-দিশা কেউই। কিন্তু তার আগেই তাঁদের সম্পর্কের গুঞ্জনে তালা ঝুলেছে।

দিশা এখন একজন জিম প্রশিক্ষকের প্রেমে পড়েছেন। কিন্ত টাইগার কার সঙ্গে প্রেম করছেন তা স্পষ্ট নয়। এ আবহে আবারও দিশার সঙ্গে নাম জড়ারো টাইগার শ্রফের। কিন্তু কেন? শনিবার মুম্বইয়ের একটি পুরষ্কার অনুষ্ঠানে টাইগার শ্রফকে পারফর্ম করেছেন। শুধু টাইগার নয়, বলিউডের অনেকেই পারফর্ম করেছেন।যদিও টাইগারের ডান্সের প্রেমে মজে তাঁর ভক্তকূল। অনুষ্ঠানে দেখা গিয়েছে, অভিনেতা কালো প্যান্টের সঙ্গে একটি রূপালী ঝলমলে টপ পরেছেন। অভিনেতা কে পারফর্মেন্সের সময় মঞ্চে জিমন্যাস্টিকস করতেও দেখা যায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

পাশাপাশি তাঁর অসাধারণ নৃত্যের মুভও মুগ্ধ করেছে দর্শকমহলকে। তবে টাইগারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভক্তরা তাঁর প্রশংসা করেছেন। কিন্তু কিছু নেটিজেন তাঁর পরনের রূপোলী বর্নের টপটি দেখে মজা উড়িয়েছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “দিশার টপ পরেছেন নাকি?” আরও একজন নেটিজেন মন্তব্য করেছেন, “এর থেকে ভাল আপনি ওপরে কিছু না পরতেন।” টাইগারের টপটি ছিল রূপোলী বর্ণের স্যান্ডো গেঞ্জির মতো দেখতে। এদিকে টাইগারের শেষ কয়েকটি সিনেমা বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এখন, সকলের নজর অভিনেতার পরবর্তী মুক্তিপ্রাপ্ত বাঘি ৪-এর দিকে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত এবং সোনম বাজওয়া।

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’