প্রিয় বন্ধু মুসলিম ধর্মাবলম্বী, কিন্তু তাতে বন্ধুত্বে প্রভাব পড়ে না, ফ্রেন্ডশিপ ডে’তে অকপট দিতিপ্রিয়া

দুই বিশেষ বন্ধুর মধ্যে একজন মুসলিম ধর্মাবলম্বী। কিন্তু তাতে তাদের বন্ধুত্বে কখনও কোনও প্রভাব পড়েনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জি বাংলার করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকের জনপ্রিয় মুখ রানিমা অর্থাৎ দিতিপ্রিয়া এখন টলি পারার নতুন সেনসেশন। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘অচেনা উত্তম’। অন্যদিকে মুক্তির অপেক্ষায় আছে দিতিপ্রিয়ার আগামী ছবি ‘কলকাতা চলন্তিকা’। তবে কাজের চাপেও যে বন্ধুত্বকে জীবন থেকে একেবারে ঝেড়ে ফেলে দেননি তিনি তা স্পষ্ট হল আরও আন্তর্জাতিক বন্ধুত্বের দিনে। 

বর্তমানে দিতিপ্রিয়া কলেজ পড়ুয়া। কিন্তু বন্ধু বলতে সে চলে যায় স্কুলের বন্ধুদের স্মৃতি রোমন্থনে। পাঠভবনের ছাত্রী দিতিপ্রিয়ার কাছে তাই বন্ধুত্ব মানেই তাঁর স্কুলের আট জনের একটি দল। ফ্রেন্ডশিপ ডে’তে তাই বন্ধুত্ব মানে তাঁর কাছে কী তা জানিয়েছেন সংবাদমাধ্যমের কাছে। দিতিপ্রিয়ার কাছে বন্ধুত্ব মানে স্কুলের বন্ধুদের আট জনের দল। আর তাদের মধ্যে দুই কাছের বান্ধবী হল দিতিপ্রিয়ার সারণী ঘোষ ও ওয়াহিদা শবনম। এই দুই বন্ধুকে নিয়ে আলাদাই অনুভূতি দিতিপ্রিয়ার মনে। সে বলে যে তাঁর ওই দুই বন্ধুর সঙ্গে নাকি দারুণ বন্ধুত্ব তাঁর। একজনের কিছু হলে অপরজন ঠিক টের পেয়ে যায়। 

শুধু কী তাই? দিতিপ্রিয়া আরো জানিয়েছেন যে এই দুই বিশেষ বন্ধুর মধ্যে একজন মুসলিম ধর্মাবলম্বী। কিন্তু তাতে তাদের বন্ধুত্বে কখনও কোনও প্রভাব পড়েনি। ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ এই ধারণাতেই সে বিশ্বাস করে বলে জানিয়েছে। আর তাই একসঙ্গে খাবার খাওয়া থেকে দুর্গাপুজোর শপিং কিংবা ওয়াহিদার সঙ্গে ইদের আনন্দও ভাগ করে নেন দিতিপ্রিয়া। আর তাঁর এই কথাতেই স্পষ্ট যে তাঁর কাছে বন্ধুত্বের সংজ্ঞা একমাত্র বন্ধুত্বই। তা কোনও জাতি, ধর্ম কিংবা বর্ণের বেড়াজালে বাঁধা পড়তে পারে না। 

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী