বছর শুরুতেই ডবল ধামাকা, প্রেমের সম্পর্কে সিলমোহর সানা-সাবা এবং তৃপ্তি-কর্ণেশের

যদিও তাঁদের বিয়ে এখনও গুঞ্জন পর্যায়েই রয়েছে। এদিকে নতুন বছর শুরুতেই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন বলিউডের দু দুজন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে যেন খুশির খবর লেগেই রয়েছে। নতুন বছরের শুরুতেই একেবারে ডবল ধামাকা। ২০২৩-এই বলিউডে গাঁটছড়া বাঁধবেন একাধিক তারকা যুগল। যাকে বলে, একেবারে লম্বা তালিকা। যে তালিকায় প্রথমেই নাম আছে, বলিউডের পাওয়ারফুল দম্পতি সিদ্ধার্থ-কিয়ারা এবং সুনীল শেঠী কন্যা আথিয়া এবং কে এল রাহুলের। যদিও তাঁদের বিয়ে এখনও গুঞ্জন পর্যায়েই রয়েছে। এদিকে নতুন বছর শুরুতেই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন বলিউডের দু দুজন অভিনেত্রী। ‘বুলবুল’, ‘কালা’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি ডিমরি এবং ‘কুছ কুছ হোতা হ্যায়’ খ্যাত অভিনেত্রী সানা সাইদ।

প্রথমেই আসি, কুছ কুছ হোতা হ্যায়-এর শাহরুখের শিশু কন্যা সানা সঈদ-এর কথায়। যিনি এই মুহূর্তে বলিউডের অন্যতম পরিচিত মুখ। সবাই যখন নতুন বছর উদযাপনে ব্যস্ত, তখন সানা তাঁর বিদেশী প্রেমিকের সঙ্গে বাগদান উদযাপন করার একটি ভিডিও পোস্ট করে ভক্তদের চমকে দিলেন! অবশেষে প্রেমিক সাবা ওয়াগনারের সঙ্গে বাগদান সেরে ফেললেন অঞ্জলি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেই তা ভক্তদের জানালেন সানা। সানার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সাবা হাঁটু গেড়ে বসে সানাকে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। যা প্রতিটি মেয়ের কাছে স্বপ্নময়। সাবার কাছে বিয়ের প্রস্তাব পেয়ে সানা আর আনন্দ ধরে রাখতে পারেননি। সাবাকে উঠিয়ে গলা জড়িয়ে ধরেন। ভিডিওটিতে সানা তাঁর বাগদানের সুন্দর ঝকঝকে পান্নার আংটি দেখিয়েছেন। সানাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০১২ সালের করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ। তারপরে, তিনি কয়েকটি রিয়েলিটি শো করেছিলেন। তবে এখন তিনি কিছু সময়ের জন্য গ্যালমওয়ার্ল্ড থেকে দূরে রয়েছেন।

অন্যদিকে বলিউডের প্রথম সারির অভিনেত্রী অনুষ্কা শর্মার বৌদি হতে চলেছেন অভিনেত্রী তৃপ্ত ডিমরি। হ্যাঁ, রবিবার অনুষ্কার ভাই কর্ণেশের সঙ্গে তাঁর সম্পর্কের সিলমোহর দিলেন তৃপ্তি। ইনস্টাগ্রামে অনুষ্কা শর্মার ভাই কর্ণেশের সঙ্গে একটি প্রিয় ছবি শেয়ার করে সকলকে একেবারে চমকে দিলেন। যদিও দিন কয়েক ধরেই তাঁদের ডেটিং নিয়ে বলিপাড়ায় রীতিমতো গুঞ্জন চলছিল। অবশেষে ভক্তদের ধারণা সত্যিই প্রমাণিত করলেন তৃপ্তি। চিত্তাকর্ষক ছবিতে দেখা যাচ্ছে, তৃপ্তি প্রেমময় কর্ণেশ শর্মাকে আলিঙ্গন করছে। সঙ্গে তৃপ্তি লিখেছেন, আমার ভালোবাসা। মজার বিষয় হল, প্রযোজক কর্ণেশ শর্মা সমর্থিত দুটি ছবিতে অভিনয় করেছেন তৃপ্তি, যথা, ‘বুলবুল’ এবং ‘কালা’। সেখান থেকেই তাঁদের ডেটিং শুরু। ETimes-এর সঙ্গে একটি সাম্প্রতিক এক সাক্ষাৎকার তৃপ্তি অনুষ্কা এবং কর্নেশের সঙ্গে তাঁর মেলামেশা প্রসঙ্গে বলেছিলেন, “অনুষ্কা এবং কর্নেশ খুব পরিশ্রমী এবং সাজানো মানুষ। তাঁরাও বহিরাগত, তাঁদেরও ইন্ডাস্ট্রিতে কোনও সমর্থন ছিল না। তাঁরা দুজনেই নির্ভীক। আমি শিখতে চাই একজন অভিনেতা হিসাবে তাঁদের কাছ থেকে অনেক কিছু।”

মৃত্যুর আগের দিন প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন সায়নী, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আলুর একই পদে বিরক্ত? চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু ললিপপ স্টাইল স্ন্যাকস

নিরামিষ খাবারে আর অনীহা নয়, একবার বানিয়ে দেখুন এই ৫টি পদ

ছুটির দিনে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ম্যাঙ্গো সন্দেশ

চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাথায় পড়ল ঢিল

রবিবারের মেনুতে মটনের জাদুতে জমিয়ে দিন ডাইনিং টেবিল

যুবকের টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে গাছে উঠে নোট বৃষ্টি বানরের

তোলাবাজি থেকে হুমকির অভিযোগ, পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

কাটোয়ায় ১০০দিনের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

টেস্ট ক্রিকেট খেলবেন বৈভব? শচিনের মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল

ত্রিপল ও ফুটবল চুরির অভিযোগে গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক