রজনী জ্বরে আক্রান্ত দ্রাবিড় ভূমি, ‘জেলার’ আসছে, তাই ছুটি অফিস

গত দুই বছর ধরে এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন রজনীকান্ত ভক্তরা। তাই থালাইভার বড় পর্দায় আগমনকে সুন্দরভাবে বরণ করে নেবেন ভক্তরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ অগস্ট বক্সঅফিসে ধামাল মাচাতে আসছে মেগাস্টার রজনীকান্তের বহু প্রতীক্ষিত সিনেমা ‘জেলার’। ছবিটি নিয়ে এখনও বিতর্ক তুঙ্গে। কারণ একই দিনে মুক্ত পাচ্ছে একই শিরোনামের মালায়ালাম ছবি ‘জেলার’। যেহেতু রজনীকান্তের মতো একটি বড় অভিনেতার ছবি মুক্তি পাচ্ছে, সেক্ষেত্রে বক্সঅফিসে ফ্লপের খাতায় নাম লেখাতে পারে মালায়ালাম ‘জেলার’, তাই আপাতত চিন্তায় রয়েছেন মালায়ালাম নির্মাতারা। তাঁরা দাবি করেছিলেন, তামিল জেলার-এর দেরিতে মুক্তি পাক, এমনকি তাঁরা ৭৯ টি প্রেক্ষাগৃহ চাইলেও আদতে পেয়েছেন ৪২ টি। তাই এই নিয়ে আদালতেও দ্বারস্থ হয়েছেন মালায়ালম নির্মাতারা। কিন্তু জেলার বনাম জেলার বিতর্ক চলবেই, কারণ একই দিনে মুক্তি পাবে এই ছবি।

ইতিমধ্যেই রজনীকান্তের ‘জেলার’ নিয়ে দক্ষিণী ভক্তদের মধ্যে উত্তেজনা তুমুল। সেই কারণে আপাতত জানা গেল, আগামী ১০ আগস্ট দক্ষিণী শহরগুলিতে ‘জেলার’ দিবস পালন করা হবে! গত দুই বছর ধরে এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন রজনীকান্ত ভক্তরা। তাই থালাইভার বড় পর্দায় আগমনকে সুন্দরভাবে বরণ করে নেবেন ভক্তরা। ইতিমধ্যেই অভিনেতার পোস্টার এবং স্থানীয় থিয়েটারগুলিকে মালা দিয়ে সাজাতে ব্যস্ত ভক্তরা। আর ভক্তদের এমন উন্মাদনার কারণে ‘জেলার’ দিবসে বেঙ্গালুরু এবং চেন্নাই এর একটি অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। এমনকি ফিল্মটির বিনামূল্যে টিকিটও বিতরণ করা হচ্ছে। ছুটির সেই নোটিশও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল বিবৃতিটি অনুযায়ী, “সুপারস্টার রজনীকান্তের সিনেমা ‘জেলার’ মুক্তির কারণে আমরা ১০ আগস্ট ২০২৩ তারিখে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা কর্মীদের বিনামূল্যে টিকিট প্রদান করে অ্যান্টিপাইরেসিকে সমর্থন করার জন্য বিশেষাধিকারও গ্রহণ করেছি। ‘জেলার’ নেলসন দিলীপকুমার রচিত এবং পরিচালিত একটি পূর্ণাঙ্গ অ্যাকশন সিনেমা। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত, জ্যাকি শ্রফ, রাম্যা কৃষ্ণান, তামান্না এবং বিনয়কান। এছাড়াও মোহনলাল ও শিব রাজকুমারকেও একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে। আগামী ১০ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের