জল্পনার অবসান! দাড়িগোঁফ কেটে নতুন লুকে ধরা দিলেন সব্যসাচী

তবে শ্যুটিংয়ের খাতিরে দাড়িগোঁফ পুরো কেটে ফেলেছেন সব্যসাচী। কয়েক মাস পর তাঁকে পর্দায় দেখে অনুরাগীদের উৎসাহের শেষ নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষা ছিল শনিবার। যাদের ভালোবাসা সাক্ষী হয়ে থাকবে প্রজন্ম প্রজন্ম। ভালবাসার সূত্র ধরেই চর্চায় উঠে এসেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা এবং সব্যসাচী চৌধুরী। তাঁদের ভালোবাসা তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়েই থাকবে সারাজীবন। অনেক চেষ্টা করে ছিলেন, কিন্তু বাঁচাতে পারলেন না প্রেমিকাকে। গত ২০ নভেম্বর টানা ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, তাঁর মৃত্যুতে আজও শোকস্তব্ধ গোটা বাংলা। দুবার ক্যান্সারকে হারিয়েও জীবনের মূল স্রোতে ফিরেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা। কিন্তু শরীরের একাধিক জটিলতা মাত্র ২৪ বছরেই তাঁর প্রাণ কেড়ে নিল। যাই হোক, মাত্র ৫ বছরের সম্পর্ক ঐন্দ্রিলা-সব্যসাচীর।

তাঁদের সম্পর্কের গভীরতা ভালোবাসার সংজ্ঞাকে নতুনবাবে বর্ননা করেছিল। টানে এখন সবটাই শেষ। ঐন্দ্রিলার মৃত্যুর পর নিজেকে অনেকটাই গুটিয়ে রেখেছিলেন সব্যসাচী। ক্যামেরার সামনেও তিন আসেননি। তবে কারুর মৃত্যুতে জীবন থেমে থাকেনা সেটাই স্বাভাবিক। দিন কয়েক ধরেই জল্পনা চলছিল যে খুব শীঘ্রই নতুন ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন সব্যসাচী চৌধুরী। বামাখ্যাপার পর এবার তিনি ‘সাধক রামপ্রসাদ’ হয়ে মানুষের মনে রাজত্ব করবেন অভিনেতা। হ্যাঁ, সব জল্পনা-কল্পনা শেষ! নতুন রূপে ফিরলেন সব্যসাচী। ‘সাধক রামপ্রসাদ’ হয়ে দর্শকের সামনে ধরা দিলেন তিনি। কিছুদিন আগেই একটি বেসরকারি সংবাদমাধ্যমে অভিনেতা জানিয়েছিলেন, “আগের চেয়ে আমি একটু ঠিক আছি।”

বোঝাই গিয়েছিল, কাছের মানুষ ঐন্দ্রিলাকে হারিয়ে নিজেকে লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। তবে বসে থাকার পালা শেষ, অনেক মাস পরেই আবার কাজ শুরু করলেন তিনি। ঐন্দ্রিলার চলে যাওয়া বেশ মানসিক ধাক্কা দিয়েছিল তাঁকে, তা সামলে ওঠা সত্যই কঠিন। শেষ ঐন্দ্রিলার সঙ্গে ‘ভাগাড়’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। যা ক্লিক ওয়েব প্লাটফর্মে রিলিজ হয়েছিল। কাছের মানুষ হারানোর পর তিনি কি একই আছেন? তা হয়তো বলা কঠিন। যদিও ইতিমধ্যেই নিজেকে কতটা মানসিক দিক থেকে আড়ালে করে রেখেছিলেন তা বলা কঠিন! তবে শ্যুটিংয়ের খাতিরে দাড়িগোঁফ পুরো কেটে ফেলেছেন সব্যসাচী। কয়েক মাস পর তাঁকে পর্দায় দেখে অনুরাগীদের উৎসাহের শেষ নেই। প্রসঙ্গত, এই ধারাবাহিকে সব্যসাচীর বিপরীতে দেখা যাবে সুস্মিলি আচার্যকে। আর শ্যামা রূপে দেখা যাবে অভিনেত্রী পায়েল দে-কে।

বাবা-মায়ের সঙ্গে গয়নার দোকানে গিয়ে সায়ানাইড মুখে পুরল একরত্তি, তারপর….

স্বস্তি! অভিজিৎ দীপক সহ তিন ককরোচ নেতাকে মুক্তি দিল আদালত

বক্সঅফিসে ঝড় তোলা অব্যাহত! ১০ দিনে ‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছুঁই ছুঁই

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি