ঋতুপর্ণাকে রাজনীতিতে যোগ দেওয়ার পরামর্শ দিলেন ফেরদৌস

মানুষকে সেবা করার সব গুণ ঋতুপর্ণার আছে। তাই তিনি চান তাঁর দেখানো পথে হেটে রাজনীতিতে যোগ দিন ঋতুপর্ণা। তিনি চান, ভারত সরকারও অভিনেত্রী কে যাতে তাড়াতাড়ি রাজনৈতিক ময়দানে ডাকেন।'

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে অনেকদিন ধরেই যাতায়াত টলি ডিভা ঋতুপর্ণা সেনগুপ্তর। সে দেশের বহু ছবিতে তিনি অভিনয় করেছেন। সেই কারণে ঋতুপর্ণার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের বহু তারকার। তার মধ্যে একজন ফেরদৌস। ঢালিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম ফেরদৌস। যদিও কিছুদিন আগেই তিনি রাজনৈতিক কেরিয়ার শুরু করেছেন। দ্বাদশ সাংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে জয়লাভ করেছেন ফেরদৌস। এখন তিনি একজন সাংসদও বটে। এবার ঋতুপর্ণাকেও রাজনীতিতে ডাকলেন ফেরদৌস।

চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব-২০২৪। সেই উৎসব নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবে আয়োজিত হয়েছিল একটি সংবাদ সম্মেলন, সেখানেই অংশ নিয়েছিলেন টলিউড সুন্দরী ঋতুপর্ণা। পাশাপাশি অতিথি ছিলেন নায়ক-সংসদ সদস্য ফেরদৌসও। সেখানেই এক সুন্দর কাজ করলেন ফেরদৌস, অভিনেত্রী ঋতুপর্ণাকে বরণ করতে আওয়ামী লীগের প্রতীক হিসেবে ঋতুপর্ণার হাতে নৌকা চিহ্ন তুলে দিলেন ফেরদৌস। পাশাপাশি জানালেন, ঋতুপর্ণার সঙ্গে তাঁর ২৫ বছরের বন্ধুত্ব। খুব কাছে থেকে তিনি তাঁকে দেখেছেন, মানুষের কল্যাণের জন্য একটা মানুষের মধ্যে যেসব গুণ থাকতে হয় সবটাই ঋতুপর্ণার থেকে তিনি শিখেছেন। তার ভালো কাজগুলো সবসময় তাঁকে প্রভাবিত করেছে।

সেজন্যই হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ১০ আসনের মত গুরুত্বপূর্ণ আসনে নৌকা প্রতীক তাঁর হাতে তুলে দিয়েছেন। তাই তাঁর জীবনের মূল্যবান উপহারটি অভিনেত্রীর হাতে তুলে দিলেন ফেরদৌস। পাশাপাশি রাজনীতিতে ঋতুপর্ণাকে ডাকলেন ফেরদৌস। অভিনেতার কথায়, ‘মানুষকে সেবা করার সব গুণ ঋতুপর্ণার আছে। তাই তিনি চান তাঁর দেখানো পথে হেটে রাজনীতিতে যোগ দিন ঋতুপর্ণা। তিনি চান, ভারত সরকারও অভিনেত্রী কে যাতে তাড়াতাড়ি রাজনৈতিক ময়দানে ডাকেন।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের