অবশেষে বুবলি প্রকাশ্যে আনলেন, শেহজাদ খান বীর তাঁর এবং শাকিব খানের সন্তান

আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দি হোক বা বাংলা বা অন্য কোনো ভাষার ইন্ডাস্ট্রি, বা বিদেশী ইন্ডাস্ট্রি, নায়ক-নায়িকা দের যদি কোনো অপ্রাসঙ্গিক কথা একবার প্রকাশ্যে আসে তা যে ঝড়ের বেগে ভাইরাল হতে বাধ্য! এছাড়াও বর্তমানে অনেক অভিনেত্রীদের বিয়ের আগে সন্তান প্রসবের কথা প্রায়শই প্রকাশ্যে আসছে। এরকম উদাহরণ আমরা অনেক পেয়েছি। টলি বা বলি ইন্ডাস্ট্রির পাশাপাশি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এমন উদাহরণ রয়েছে। যেমন, ঢালিউডের সুপারহিট নায়িকা পরীমণি কিছুদিন আগেই মা হয়েছেন, তিনিও বিয়ের আগেই গর্ভধারন করেছিলেন। প্রেগন্যান্সির খবর পাওয়ার পরেই তিনি এবং অভিনেত্রী শফিরুল রাজ বিয়ে করেন। কিছুদিন আগেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরীমণি।

এর রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের আরও এক অভিনেত্রী কিছুদিন আগেই তাঁর গর্ভধারনের কথা প্রকাশ্যে এনেছেন। গত মঙ্গলবার বাংলাদেশের চলচ্চিত্র নায়িকা বুবলি মঙ্গলবার তাঁর অফিসিয়াল ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেছিলেন। যেখানে তাঁর ‘অন্তসত্ত্বা’র অবস্থা স্পষ্ট ফুটে উঠেছিল। অথচ নায়িকা বিবাহিত নন। এরপরেই সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়। যদিও অভিনেত্রীর এই ছবিটি ২০২০ সালে করোনা মরসুমের সময় তোলা। ছবি দিয়ে ক্যাপশনে বুবলি লিখেছিলেন, ‘আমার জীবনের সঙ্গে আমি’। আবার নিচে লেখা ‘থ্রো ব্যাক আমেরিকা’। সুতরাং ছবিগুলি ২০২০ সালের, যখন অভিনেত্রী যুক্তরাষ্ট্রে ছিলেন। অভিনেত্রীর এমন ছবি প্রকাশ্যে আসা মাত্রই নেট দুনিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। সবার ধারণা অভিনেত্রী বিবাহিত নন, তাহলে কবে মা হলেন। তবে বিষয়টি স্পষ্ট করে বলেননি তিনি।

তবে এই প্রসঙ্গে বুবলি নিজেই জানিয়েছিলেন যে, তিনি খুব শীঘ্রই এই বিষয়টা পরিষ্কার করবেন। অবশেষে মুখ খুললেন বুবলি। যদিও বুবলির সঙ্গে বাংলাদেশের বিখ্যাত নায়ক শাকিব খানের সম্পর্ক বহুদিন আগেই চর্চায় ছিল। তবে তা অনেকদিন আগেই ধামাচাপা পড়ে যায়। বুবলির অন্তঃসত্ত্বার ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা দুয়ে দুয়ে চার করেছিলেন। সবার ধারণা ছিল, বুবলির যদি সন্তান হয়, সেই সন্তানের বাবা শাকিবই হতে পারে। অবশেষে সেই তথ্যই প্রকাশ্যে আনলেন বুবলি। সন্তান ও সন্তানের বাবার নাম প্রকাশ্যে এনে বুবলি বললেন, শেহজাদ খান বীর, ‘আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র’। আজ দুপুর ১২ টা নাগাদ বুবলি ফেসবুকে একটি নাটকীয় পোস্টের মাধ্যমে জানালেন, তাঁর সন্তানের নাম শেহজাদ খান বীর। আর স্বামীর নাম শাকিব খান। সুতরাং শেহজাদের বাবা শাকিব।

অভিনেত্রী পোস্টের ক্যাপশনে লেখেন, “শেহজাদ খান বীর আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।” আর ফেসবুকে পোস্ট করা ছবিতেও উঠে এসেছে যে, শাকিব তাঁদের সন্তানকে কোলে নিয়ে হাসিমুখে বসে রয়েছেন। আরেকটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।”

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল ?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের