Loading live market data...
Loading active stocks...
Connecting...

অবশেষে, রালিয়া জুটির বিয়ে নিয়ে প্রতিক্রিয়া করলেন দীপিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঞ্জাবী রীতি মেনেই বিয়ে হল রনবীর-আলিয়ার। তাঁদের বিয়ে নিয়ে তোরজোরের শেষ ছিলনা। ২০০ জন নিরাপত্তারক্ষী দ্বারা ঘেরা হয়েছে রণবীরের বাড়ি ‘বাস্তু’। সেখানেই সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের এই পাওয়ারফুল জুটি রণবীর কাপুর আর আলিয়া ভাট। তবে এতদিন এই হাই প্রোফাইল বলিউডি বিয়ে নিয়ে কেউ কোনও মুখ খোলেননি। এমনকি রণবীর-আলিয়ার বিয়ে আদৌ আজ কিনা, তা নিয়েও যথেষ্ট জল্পনা-কল্পনা চলছিল গোটা দেশে।

অবশেষে গতকালকেই রণবীরের মা নীতু কাপুর মিডিয়াকে স্পষ্ট করেছেন যে, আজই বিয়ে তাঁদের। যদিও বুধবার সকালেই রনবীর-আলিয়ার আপকামিং ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র কেশরিয়া গানের টিজার শেয়ার করেই হবু দম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন আয়ান মুখার্জী, করণ জোহর এবং গোটা’ ব্রহ্মাস্ত্র’ এর টীম।

সঙ্গে নতুন জীবনে প্রবেশ করার জন্য একাধিক শুভেচ্ছাবার্তা এসেছে রণবীরের সবচেয়ে কাছের বন্ধুদের কাছ থেকেও। আর রনবীর-আলিয়ার ‘কেশরিয়া’ গানের ভিডিওতেই লাইক করেছেন রণবীরের প্রাক্তন প্রেমিকা, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।যা দেখে খুশি হয়েছেন, রনবীরের ফ্যানেরাও। প্রসঙ্গত, ২০০৮ সালে ‘বচনা এ হাসিনো’ ছবি থেকেই দীপিকা আর রণবীরের প্রেম হয়, একে-অপরকে ডেট করা শুরু করেন তাঁরা।

এমনকি রণবীরের ট্যাটু পর্যন্ত নিজের ঘাড়ে করিয়েছিলেন দীপিকা। কিন্তু এরপরই, ক্যাটরিনার সঙ্গে রণবীরের কারণে বিচ্ছেদ হয়ে যায় রনবীর-দীপিকার।এখন ক্যাটরিনা ও দীপিকা দুজনেই বিবাহিত। গত বছর ডিসেম্বরেই ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ক্যাটরিনা এবং কয়েক বছর আগে রনবীর সিং-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দীপিকা পাড়ুকোন।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা