‘মেয়েদের সকালে পুজো হয়, রাতে গণধর্ষণ’: বীর দাস, রুজু এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত সম্পর্কে নেতিবাচক মন্তব্য, ফের বিতর্কে জড়ালেন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান বীর দাস৷ সম্প্রতি ‘টু ইন্ডিয়ানস’ নিয়ে বীর দাসের একটি ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে আপাতত চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে ওয়াশিংটন ডিসি-র জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফরমিং আর্টসে ৭ মিনিটের এই ভিডিও।

সোমবার নিজের ইউটিউবে নিজের স্ট্যান্ড আপের ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বীর দাস। যা শুনে নেটিজেনদের অনেকের মনে হয়েছে কমেডির আড়ালে বীর দাস ভারতকে অপমান করেছেন৷

বীর দাস বলেছেন, ‘আমি এমন ভারত থেকে এসেছি যেখানে দিনে মেয়েদের পুজো করা হয়, রাতে গণধর্ষণ৷ আমি এমন ভারত থেকে এসেছি যেখানে ছোটরা মাস্ক পরে একে অপরের সঙ্গে হাত মেলায় আর নেতারা মাস্ক ছাড়া একে অপরকে আলিঙ্গন করে৷ আমি এমন ভারত থেকে এসেছি যেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৯০০০৷ তারপরেও আমরা খোলা আকাশের নীচে ঘুমোই৷ আমি এমন এক ভারত থেকে এসেছি যেখানে জনসংখ্যার একটা বড় অংশ ৩০-এর নীচে তা সত্ত্বেও আমরা ৭৫ বছর বুড়ো নেতাদের মুখে ১৫০ বছরের পুরনো আইডিয়ার কথা শুনি৷ আমি এমন ভারত থেকে এসেছি যেখানে পিএম কেয়ার্স নিয়ে কোনও তথ্য পাই না৷ আমি এমন ভারত থেকে এসেছি যেখানে আমরা নিজেদের নিরামিশাষী বলে গর্ব বোধ করি আর সেই কৃষকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিই৷’

তাঁর এই মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন রাজনৈতিক মহলের অনেকেই। এমনকি বুধবার এই ঘটনাকে ঘিরে দিল্লি বিজেপির মুখপাত্র আদিত্য ঝা দিল্লির তিলক মার্গ থানায় একটি এফআইআর দায়ের করেন। তিনি টুইটে জানিয়েছেন, ‘অন্য দেশে গিয়ে আমাদের জাতিকে কেউ অপমান করবে তা সহ্য করা হবে না।’ পাশাপাশি তিনি বীর দাসকে গ্রেফতারের দাবি তুলেছেন।

India Tv - Vir Das

 

এখানেই শেষ নয়, বীর দাসের বিরুদ্ধে সরব হয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্যকে ঘিরে তিনি লিখেছেন, ‘আপনি যখন ভারতীয় পুরুষদের গণধর্ষণকারী হিসাবে তুলে ধরছেন, তখন বাইরে আপনাকে এই কথার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’ এদিকে ভিডিও নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হতেই বীর দাস জানান, ভিডিওটা একটা স্যাটায়ার৷ ভারতের মধ্যে যে দ্বৈততা আছে সেখান থেকেই এই দু’ধরনের বৈসাদৃশ্য ঘটে৷ প্রত্যেক দেশের মত ভারতের ভালো-খারাপ দিক আছে৷ এগুলো কোনওটাই সিক্রেট নয়৷ তিনি নেটিজেনদের পুরো ভিডিও দেখার আবেদন করেন৷ তাঁর কথায়, জন এফ কেনেডি সেন্টারের দর্শকরা শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে ভারতের প্রশংসায় হাততালি দিয়েছে৷ কোনও ঘৃণা মনোভাব থেকে নয়৷

India Tv - Kangana Ranaut

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু