বিশ্বজুড়ে রাজ চলছে থালাইভার, সপরিবারে ‘জেলার’ দেখতে গেলেন ‘ফুটবল কিং’ রোনাল্ডো

যাই হোক, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিনা জেলার দেখেছেন, কী অবাক হলেন! ভাবছেন তো, হয়তো ভুল শিরোনাম দেখেছেন, একেবারেই নয়!

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে ‘জেলার’-এর দাপট অব্যাহত। বহু বছর পর তামিল মেগাস্টার রজনীকান্তের প্রত্যাবর্তন বলে কথা, যেন ভক্তরা তালমাটাল হয়ে গিয়েছেন, ‘জেলার’ রিলিজ হওয়ার আগে থেকেই দক্ষিণী রাজ্যগুলিতে শুরু হয়ে গিয়েছিল ‘জেলার’ উৎসব। এমনকি একটি অফিসেও জেলার রিলিজের দিন ছুটি দিয়ে দেওয়া হয়। রজনীকান্তের জেলার রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে গোটা বিশ্ব জুড়ে। ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেও এই ছবি দেখার ভিড় জমছে হলে হলে। এমনকী শোনা গিয়েছে, ফুটবল দেবতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও দুবাইয়ে পরিবারের সঙ্গে জেলার দেখতে গিয়েছেন। জেলার বিশ্বজুড়ে বক্স অফিসে প্রায় ৪৫০ কোটি আয় করেছে। যাই হোক, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিনা জেলার দেখেছেন, কী অবাক হলেন! ভাবছেন তো, হয়তো ভুল শিরোনাম দেখেছেন, একেবারেই নয়! হয়তো তিনি রজনীকান্তের ভক্ত। যদিও আজকাল বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদেরও নিজেদের দেশের কাজ সামলে প্রেক্ষাগৃহে ভিড় জমাতে দেখা যাচ্ছে!

যেমন, বার্বি দেখতে ভিড় জমিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, কানাডা প্রধানমন্ত্রী। এবার জানা গেল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্প্রতি দুবাইতূ থাকাকালীন রজনীকান্তের সর্বশেষ সিনেমা জেলার দেখার জন্য তাঁর ব্যস্ততম সময়সূচী থেকে বিরতি নিয়েছেন। রজনীকান্তের একটি বিশাল বিশ্বব্যাপী ফ্যানবেস রয়েছে, এর কারণ, তিনি একজন সত্যিই সুপারস্টার। এবার বিশ্ব ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও থালাইভার উৎসাহীদের তালিকায় যোগ দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় সিনেমা হল থেকেই তাঁর পরিবারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন, যা দ্রুত ভাইরাল হয়েছে। যদিও এটা স্পষ্ট নয় যে, রোনাল্ডো তাঁর পরিবারের সঙ্গে আসলেই জেলার দেখতে গিয়েছিলেন কি না, কারণ জেলার মুক্তির দিনেই প্রেক্ষাগৃহে গিয়েছিলেন রোনাল্ডো। তবে তাঁর অঙ্গভঙ্গি থালাইভার ফ্যান হিসেবেই তাঁকে ব্যক্ত করেছে।

এর আগে, এম কে স্টালিন এবং পিনারাই বিজয়নের মতো একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বদের জেলার উপভোগ করেছেন। রজনীকান্ত, দুই বছরের বিরতির পর, এই চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় ফিরে এসেছেন। রজনীকান্তের কামব্যাক ফিল্ম জেলার বক্সঅফিসে রীতিমতো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। প্রথম সপ্তাহেই, ছবিটি ৪৫০ কোটি আয় করেছে। এছাড়া আজ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও জেলার দেখার জন্য সন্ধ্যায় লখনউতে এসে পৌঁছবেন। এদিকে ভারতে ছবিটির আট দিনের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২৩৫.৬৫ কোটি টাকা। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের