সিদ্ধার্থ থেকে কাভিন মিত্তল, আলিয়ার প্রেমিকের তালিকায় রণবীরের নাম কত নম্বরে?

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালকেই এক্কেবারে পাঞ্জাবি রীতি অনুযায়ী বিয়ে হল বলিউডের পাওয়ারফুল জুটি রনবীর কাপুর এবং আলিয়া ভট্টের। মিস ভট্ট এখন মিসেস কাপুর। বলিউডের খ্যাতনামা কাপুর পরিবারের একেবারে পারমানেন্ট সদস্য হয়ে গেলেন অভিনেত্রী আলিয়া। বিয়ের কয়েক ঘণ্টা পর অভিনেত্রী নিজেই তাঁর ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেছেন। বিয়ের দিন এক্কেবারে ধবধবে সাদা রঙের শাড়ীতে সেজে উঠেছিলেন আলিয়া এবং রণবীর সেজেছিলেন একেবারে শেহজাদা রূপে। যাই হোক, এবার ঢোকা যাক, মূল আলোচ্যে। আলিয়ার সঙ্গে বিয়ের আগে রনবীর একাধিক অভিনেত্রীর সঙ্গে ডেটিং করেছিলেন। সেই বিষয়ে মোটামুটি সবাই অবগত, কিন্তু জানেন কি, রণবীরের প্রেমে পড়ার আগে বা তাঁদের বিয়ের আগে আলিয়া কতজনের সঙ্গে ডেটিং করেছিলেন? জানেন না তাই তো, চলুন আজ জানা যাক।

রমেশ দুবে: রমেশ এবং আলিয়া বিদ্যালয় থাকাকালীনই একে ওপরের সখা ছিলেন। আর রমেশই ছিলেন, আলিয়ার প্রথম প্রেমিক। একই স্কুল থেকে পড়াশোনা শেষ করেছিলেন আলিয়া এবং রমেশ। যদিও এই বিষয়ে, আর কোনও তথ্য জানা যায়নি।

আলী দাদারকার: বলিউডে আত্মপ্রকাশের আগে আলিয়ার ডেটিং পার্টনার ছিলেন আলি দাদারকার। শোনা যায়, আলিয়া এবং আলী দুজনেই ছোটবেলার বন্ধু ছিলেন। তাঁদেরকে একসঙ্গে দেখা গিয়েছে, একাধিকবার ডিনার ডেট এবং নৈমিত্তিক আউটিংয়ে। তবে তাঁদের সম্পর্কও বেশিদিন টেকেনি। আলিয়ার সঙ্গে আলির বিচ্ছেদের কারণ হিসেবে একবার আলি জানিয়েছিলেন, বলিউডে যোগ দেওয়ার পর আলিয়ার আচরণ ক্রমশ বদলে যেতে থাকে। সেই কারণেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।

সিদ্ধার্থ মালহোত্রা: আলিয়ার ডেবিউ ছবি করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এর সময় থেকেই আলিয়া এবং সিদ্ধার্থের বন্ধুত্ব শুরু হয়। এরপর আলিয়া-সিদ্ধার্থের দ্বিতীয় ছবি ‘কাপুর অ্যান্ড সন্স’-এর শুটিংয়ের সময় একে অপরের প্রেমে পড়েন আলিয়া এবং সিদ্ধার্থ।তবে তাঁদের সম্পর্ক বেশিদিন টেকেনি।

কাভিন মিত্তল: সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলিয়ার ব্রেক-আপ হওয়ার ঠিক পরেই কাভিনের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠতার কথা সংবাদের শিরোনামে এসেছিল। দুজনের ডেটিংও চলছিল। কাভিন হলেন, এয়ারটেল কোম্পানীর মালিক সুনীল মিত্তালের পুত্র।কাভিন নিজেও একজন জনপ্রিয় ব্যবসায়ী। তবে তাঁর সঙ্গে আলিয়ার ডেটিং-এর আদৌ কোনও সত্যতা ছিল কিনা তা জানা যায়নি।

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের